গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে রেখেছে নকআউট পর্ব। তাই বেঞ্চের অধিকাংশ খেলোয়াড়কে বাজিয়ে নেওয়ার চেষ্টায় একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। দলের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় দানি আলভেস। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়-বঞ্চিত হয় ব্রাজিল।
ম্যাচের প্রথম শক্তিশালী আক্রমণটা আসে ডান প্রান্ত ধরে। ক্যামেরুনের বক্সে দারুণ এক ক্রস পাঠান ফ্রেদ। মার্তিনেল্লির হেড ফিরিয়ে দেন ক্যামেরুনিয়ান গোলরক্ষক ডেভিড এপাসি।
২৯ মিনিটে রদ্রিগোকে কৌন্দে ফাউল করলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক মানবদেয়াল থেকে ফিরে আসে। তিন মিনিট পর আবারও বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল, এবারও রদ্রিগোকে ফাউল করেন কলিনস ফাই। এবারে দানি আলভেসের শট বারের ওপর দিয়ে চলে যায় এবার ভাগ্যের শিকে ছেঁড়েনি ব্রাজিলের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পেয়েছিল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে তিনজনকে ড্রিবল করে শট নেন। এবারও এপাসির হাতে।
পরের মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল ক্যামেরুন। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সের ভেতর ক্রস পাঠান এমনমাগালেও। বক্সের ভেতর ডান পাশে ছিলেন এমবেউমা, হেডও করেছিলেন তিনি। কিন্তু এডারসন বাঁচায় এ যাত্রায়।
৭৮ মিনিটে ব্রাজিলের ডান প্রান্তে অধিনায়ক দানি আলভেসকে পরাজিত করে তোকো একাম্বি বল বাড়িয়ে দেন এনসামের কাছে। ২০ গজ দূর থেকে তাঁর দারুণ শট রুখে দেন এদারসন।
৮৪ মিনিটে দারুণ এক বল বাড়িয়েছিলেন রাফিনহা, ব্রুনো গিমারেস এলেও তাঁকে ক্লিয়ার করে উহ। পাঁচ মিনিট পর আবারও সুযোগ পায় ব্রাজিল। দানি আলভেস ডান প্রান্তে থাকা রাফিনহাকে বল বাড়ান।
রাফিনহা বক্সে থাকা পেদ্রোকে বাড়িয়ে দেন বল। কিন্তু পেদ্রো বল পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে।
অতিরিক্ত সময়ে দারুণ এক প্রতি আক্রমণে ক্যামেরুনকে আনন্দের সাগরে ভাসিয়ে দেন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সে দারুণ এক ক্রস পাঠান এমবেকেলি। দুই ডিফেন্ডারের মাঝে আনমার্কড থাকা আবুবাকারের দুরন্ত এক হেডে দর্শক বনে যায় ব্রাজিল গোলরক্ষক এডারসন। আর ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে