ঐতিহাসিক মিলান ডার্বি—হাতাহাতি ও লাল কার্ডের ছড়াছড়ি না হয়ে কী শেষ হয়! শুরু থেকে যে উত্তেজনার ছড়াল, সেটি শেষ হলো অতিরিক্ত সময়ে চার মিনিটের ব্যবধানে তিনটি লাল কার্ডে। তবে শেষ হাসিটা হাসল ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে গতরাতে ২-১ গোলে হারানোর পাশাপাশি এ মৌসুমের সিরি আ শিরোপা নিষ্পত্তি করে ফেলেছে নেরাজ্জুরিরা।
ইতালিয়ান ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ২০তম স্কুডেট্টো জিতল জিতল ইন্টার। ২০২০-২১ মৌসুমের পর এটি তাদের প্রথম লিগ জয়। জুভেন্টাসের ৯ বছরের রাজত্ব কেড়ে নিয়ে সে মৌসুমে নেরাজ্জুরিদের সিরি আ জেতান আন্তোনিও কন্তে। তবে মৌসুম শেষ ইতালিয়ান কোচ দায়িত্ব ছাড়লে সান সিরোতে তাঁর স্থলাভিষিক্ত হন সিমোনো ইনজাঘি। তাঁর অধীনে ইন্টারের এটি প্রথম স্কুডেট্টো।
ইতালিয়ান ফুটবলে ভাটা চললেও সান সিরোতে ৭০ হাজার দর্শকে সামনে মৌসুমের শেষ মিলান ডার্বি ঠিকই উত্তেজনা ছড়াল। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় ইন্টার। কর্নার থেকে বেনিয়ামিন পাভারের ফ্লিকে হেডে বল জালে পাঠান আনমার্ক অবস্থায় থাকা ফ্রান্সেসকো আকেরবি। ৪৯ মিনিটে দলের ব্যবধানটা বাড়ান মার্কাস থুরাম। ৪৯ মিনিটে একক প্রচেষ্টায় ডি বক্স লাইন থেকে অসাধারণ শটে জাল খুঁজে নেন তিনি।
মিলানকে সমতায় ফেরানোর আশা জাগান ইংল্যান্ডের ফিকায়ো টোমোরি। ৮০ মিনিটে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার হেড থেকে আসা বল ঠেলে দিলেও হেডে জাল খুঁজে নেন তিনি। এরপর অতিরিক্ত সময়ে গিয়ে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে যোগ করা তৃতীয় মিনিটে মিলানের থিও হার্নান্দেজ ও ইন্টারের ডেঞ্জেল হামফ্রিসকে লাল কার্ড দেখান। চার মিনিট পর লাল কার্ড দেখেন মিলানের দাভিদ কালাব্রিয়াও। এর আগে প্রথমার্ধেও হাতাহাতিতে জড়িয়েছিল দুই দল।
তবে শেষ বাঁশি বাজার পর সেই তিক্ত অভিজ্ঞতা ভুলে শিরোপা নিষ্পত্তির আনন্দে মেতে ওঠেন লওতারো মার্তিনেজরা। ইন্টার অধিনায়ক নিজেই জয় উদ্যাপন করেন গোলপোস্টের ওপরে চড়ে। ডামি শিরোপা নিয়ে মাঠে ফটোশুট করেন ইন্টারে খেলোয়াড়-কোচেরা। মিলান শহরে আনন্দ উৎসব বের করে নেরাজ্জুরি সমর্থকেরা। আগে থেকেই যে তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল!
জিতলেই শিরোপা, সেটিও নগর প্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে—সেই উৎসবটা বাঁধভাঙা এবং রঙিন তো হবেই ইন্টারের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বুন্দেসলিগায় বেয়ার লেভারকুজেনের পর শিরোপা নিষ্পত্তি করল সিমোনের দল। সেটিও ৫ রাউন্ড হাতে রেখে, ৮৬ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা মিলানের পয়েন্ট ৬৯। বাকি পাঁচ ম্যাচ জিতলেও স্তেফানো পিওলির শিষ্যদের পয়েন্ট হবে ৮৪।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে