মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ। সান্তোসের এই সমাধিস্থেই চিরনিদ্রায় শায়িত করা হবে পেলেকে। ফুটবল রাজাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।
দুই বছর কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার পরাজিত হয়েছেন পেলে। ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ফুটবল সম্রাটকে হারিয়ে পুরো বিশ্ব এখন শোকসন্তপ্ত।
আগামী সোমবার শেষকৃত্য হবে পেলের। আগামী সোমবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সর্বসাধারণের জন্য সান্তোস স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখান থেকে ক্যানাল ৬ নিয়ে যাওয়া হবে ব্রাজিলিয়ান কিংবদন্তির শবদেহ। প্রিয় ছেলেকে শেষ বারের মতো বিদায় জানাবেন মা ডোনা চেলেস্টে। এরপর বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থতে নিয়ে যাওয়া হবে তাঁকে। পরিবারের অন্যান্য সদস্যদের পাশে তাঁকে সমাহিত করা হবে।
গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখানো মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা সমাধিস্থকে দেখলে কবরস্থান মনে হবে না অনেকেরই। কেননা সমাধিস্থকে বিনোদন কেন্দ্রের মতো করে সাজানো হয়েছে। জয়গাটি দেখার জন্য যান ভিড় করেন পর্যটকরাও। ১৪ তলার আকাশচুম্বী অট্টালিকার এই কবরস্থানকে ঘন সবুজ বনে সাজানো হয়েছে। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে।
এমনকি সমাধিস্থতে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট্ট ক্যাফে রয়েছে। আছে একটি জলপ্রপাতও। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে গাড়ির জাদুঘরও রয়েছে। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে