
আরও একবার চ্যাম্পিয়নস লিগ জেতার হাতছানি পিএসজির সামনে। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে প্যারিসিয়ানরা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফাইনালে উঠা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পেনাল্টি বিতর্ক।
প্রথম লেগে পার্ক দে প্রিন্সেস থেকে ৫-৪ গোলের হার নিয়ে ফিরেছিল বায়ার্ন। ফিরতি লেগে নাটকীয়তা উপহার দিতে পারেনি বাভারিয়ানরা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে শুরুতে পিছিয়ে পড়ে কোনো মতো ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ভিনসেন্ট কোম্পানির দল। ম্যাচের তৃতীয় মিনিটে উসমান দেম্বেলে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে বায়ার্নের হয়ে সমতা টানেন হ্যারি কেইন।
বিতর্কিত ঘটনাটি ঘটেছে ৩১ তম মিনিটে। নিজেদের বক্সের ভেতর বল ক্লিয়ার করার উদ্দেশে শট নিয়েছিলেন পিএসজির ডিফেন্সিভ মিডফিল্ডার ভিতিনহা। কিন্তু বল গিয়ে লাগে বক্সে দাঁড়ানো জোয়াও নেভেসের হাতে। বল স্পষ্ট হাতে লাগায় পেনাল্টির জোরালো আবেদন জানান বায়ার্নের ফুটবলাররা। সেই দাবি নাকচ করে দেন রেফারি জোয়াও পেদ্রো। পর্তুগিজ রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্বাগতিক ফুটবলাররা। গ্যালারি থেকে পেদ্রোর ওপর ক্ষোভ ঝাড়েন বায়ার্নের ভক্তরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রেফারিকে রীতিমতো ধুয়ে দেওয়া হয়।
বায়ার্নের ফুটবলার, কোচ এবং ভক্তরা ক্ষোভ প্রকাশ করলেও পেনাল্টি না দেওয়ার পক্ষে অবশ্য যুক্তি পাচ্ছেন পেদ্রো। ইংল্যান্ডের সাবেক রেফারি অ্যান্ডি ডেভিসে এবং বিবিসি স্পোর্টসের ফুটবলবিষয়ক প্রতিবেদক ডেল জনসনের মতে, ওই ঘটনায় পেনাল্টি না দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন পেদ্রো। নিজেদের এই কথার ব্যাখ্যাও দিয়েছেন তাঁরা।
জনসন বলেন, ‘ভিতিনহা বল ক্লিয়ার করার সময় নেভেস কি ভেবেছিলেন যে বলটি তাঁর দিকেই আসবে? এই পরিস্থিতিতে পেনাল্টি দেওয়ার কথা নয়। বল যদি নিজের দলের কোনো খেলোয়াড়ের কাছ থেকে এসে হাতে বা বাহুতে লাগে, তবে তা হ্যান্ডবল হিসেবে গণ্য হবে না। এ ক্ষেত্রে হাত শরীর থেকে দূরে থাকলেও নিয়ম অনুযায়ী পেনাল্টি দেওয়া উচিত নয়।’
প্রায় একই ব্যাখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এলিট প্যানেলের রেফারি ডেভিসে। তাঁর মতে, সতীর্থের কাছ থেকে আসা বল কোনো খেলোয়াড়ের হাতে বা বাহুতে লাগলে সেটার জন্য পেনাল্টি বা ফ্রি-কিক দেওয়া হবে না। তবে গোল বাঁচাতে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকালে ভিন্ন কথা। সে ক্ষেত্রে পেনাল্টি পাবে প্রতিপক্ষ দল।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে