
আলোচনাটা শোনা যাচ্ছিল কদিন ধরেই। সেটাই সত্যি হলো। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোসনোকে চার বছরের চুক্তিতে নিয়েছে চেলসি।
লিয়াম রোসেনিয়রের স্থলাভিষিক্ত হয়েছেন আলোনসো। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে চেলসি লিখেছে, ‘চেলসি ফুটবল ক্লাব ম্যানেজার হিসেবে জাবি আলোনসোর নিয়োগ দিতে পেরে আনন্দিত। চার বছরের চুক্তিতে এসেছেন তিনি। এ বছরের ১ জুলাই থেকে স্টামফোর্ড ব্রিজে তার দায়িত্ব শুরু করবেন। চেলসিতে স্বাগত জাবি।’
২০২৫ সালের মে মাসে কার্লো আনচেলত্তির পরিবর্তে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন আলোনসো। তবে আট মাসের মাথায় এ বছরের জানুয়ারিতে পারস্পরিক সম্মতিতে লস ব্লাঙ্কোসদের দায়িত্ব ছাড়েন তিনি। এবার আরেক মে মাসে (২০২৬ মে) চেলসির কোচ হলেন আলোনসো।
চেলসির দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আলোনসো। এক বিবৃতিতে নবনিযুক্ত এই কোচ বলেন, ‘মালিকপক্ষ ও খেলাধুলার নেতৃত্ব পর্যায়ের সঙ্গে আলাপ-আলোচনা করে নিজেদের লক্ষ্য স্থির করেছি। এমন একটি দল গড়তে চাই, যারা ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে। দলে অনেক প্রতিভা রয়েছে এবং এই ক্লাবের সম্ভাবনাও অনেক। এই ক্লাবকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের বিষয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক সংস্কৃতি গড়ে তুলে শিরোপা জয়ের দিকে এগোব আমরা।’
২০২২ সালে ব্লুকো কোম্পানি চেলসি দল কিনে পাওয়ার পর এই নিয়ে পঞ্চম কোচের অধীনে খেলছে তারা। গ্রাহাম পটার, মরিসিও পচেত্তিনো, এনজো মারেসকা, রোসেনিয়রের পর এবার নিয়োগ পেলেন আলোনসো। যার মধ্যে রোসেনিয়রকে গত মাসে বরখাস্ত করে চেলসি।
বর্তমানে চেলসি কঠিন সময় পার করছে। দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে অবস্থান করছে। চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা শেষ। গত রাতে তারা ম্যানচেস্টার সিটির কাছে এফএ কাপ ফাইনালে হেরেছে। এর আগে ২০২৪ সালে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল, ডিএফএল সুপার কাপ—আলোনসোর অধীনে এই তিন শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।
গত বছর আনচেলত্তি ব্রাজিলের কোচ হলে রিয়াল মাদ্রিদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আলোনসো। তবে রিয়াল টানা দুই মৌসুম শেষ করল মেজর কোনো শিরোপা না জিতেই। এবার আলোনসোর অধীনে চেলসি কী করে, সেটা সময়ই বলে দেবে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৫ ঘণ্টা আগে