
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২০২৫ সালের ১১ ডিসেম্বর শুরু হয়েছিল দ্বৈবচয়ন টিকিটিংয়ের প্রথম ধাপ। পরশু প্রথম ধাপ শেষ হওয়ার পর ৫০ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে বলে ফিফা গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ফিফার ২১১ সদস্যদেশের ভক্ত-সমর্থকেরা আবেদন করেছেন বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। কোন দেশের কতজন আবেদন করেছেন সেটা জানা যায়নি। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, এই তালিকায় শীর্ষে বিশ্বকাপের তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। জার্মানি, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, কলম্বিয়া থেকেও বিপুল পরিমাণ ভক্ত-সমর্থক আবেদন করেছেন।
দ্বৈবচয়ন পদ্ধতি শেষে যারা টিকিটের জন্য আবেদন করেছেন, সেটা ‘ফিফা টিকিটিং প্রক্রিয়া’র মাধ্যমে যাচাই করে দেখা হবে। প্রক্রিয়ার কাজ শেষ হলে দ্বৈবচয়ন প্রক্রিয়ার মাধ্যমেই ভক্ত-সমর্থকদের হাতে টিকিট পৌঁছে দেওয়া হবে। টিকিটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এমন প্রক্রিয়া অনুসরণ করছে ফিফা। জিয়ান্নি ইনফান্তিনো এক বার্তায় বলেন, ‘এক মাসের মধ্যেই ৫০ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়ার ঘটনা একটা বৈশ্বিক বার্তা। ফিফার পক্ষ থেকে আমি ফুটবলের ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।’
সমর্থকেরা ড্র–তে অংশ নিতে এবং বিস্তারিত তথ্য জানতে ‘ফিফা ডট কম টিকিটস’ সাইটে যেতে পারেন। এই সাইটের মাধ্যমে টিকিট বিক্রি ও বিনিময়ও করা যাবে। মূলত অবৈধ ও অনুমোদিত টিকিট আদান-প্রদানের ব্যবস্থা ঠেকাতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট আবেদনের প্রেক্ষিতে ফলাফল কী হলো, তা ইমেইলে জানিয়ে দেওয়া হবে ভক্তদের। তবে ৫ ফেব্রুয়ারির আগে নয়। তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সরকারি ওয়েবসাইটে ভক্ত-সমর্থকদের ঢুকে টিকিটের ব্যাপারে যাচাই-বাছাইয়ের পরামর্শ দিয়েছে ফিফা। এমনকি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা দ্রুত ভিসা আবেদনও করতে বলছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই বিশ্বকাপেই অংশ নিচ্ছে ৪৮ দল। মার্কিন মুলুকে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বলে আশা ইনফান্তিনোর, ‘ভক্ত-সমর্থকদের এমন সাড়া প্রমাণ করে বিশ্বজুড়ে ফুটবলের কী জনপ্রিয়তা রয়েছে।’ ২০২৬ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি ৬১ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৪০৩ কোটি টাকা।গ্রুপ পর্বে বাদ পড়া দলগুলো পাবে ১১০ কোটি টাকা।

ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খো
৫ ঘণ্টা আগে
২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
৬ ঘণ্টা আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
৮ ঘণ্টা আগে