
ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবল সমর্থকেরা ব্রাজিল-আর্জেন্টিনা গ্রুপে ভাগ হয়ে পড়ে। ব্রাজিল গত পরশু ভোরে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আগামীকাল কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ
ফ্রান্স-সেনেগাল
রাত ১টা
সরাসরি
ইরাক-নরওয়ে
আগামীকাল ভোর ৪টা
সরাসরি
আর্জেন্টিনা-আলজেরিয়া
আগামীকাল সকাল ৭টা
সরাসরি বিটিভি, সময়, টি স্পোর্টস

চোটের সঙ্গে লড়তে থাকা নেইমারের ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন। কিন্তু চোট যে কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর মাঝপথে তাঁকে নিয়ে ব্রাজিলের দুশ্চিন্তা আরও একটু বাড়ল।
২ মিনিট আগে
২৪ বছর আগের রাতটা কি এখনো তাড়া করে ফ্রান্সকে? যেদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়েছিল নবাগত সেনেগাল। আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রাত ১টায় যখন আবার সেনেগালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স, তখন পুরোনো সেই ক্ষতের আলোচনা ফিরে আসাটাই স্বাভাবিক।
৩১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ হতে চলল। ব্রাজিল, জার্মানি, স্পেনের মতো র্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর খেলাও হয়ে গেছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এখনো মাঠে নামা হয়নি। শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে একরকম হুংকার ছুড়লেন দলটির তারকা ফুটবলার নিকোলাস ওতামেন্দি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের সবশেষ ম্যাচ ২০২৪ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), এনসিএল টি-টোয়েন্টি, গ্লোবাল সুপার লিগসহ (জিএসএল) স্বীকৃত টি-টোয়েন্টিতে নিয়মিত খেলেছেন। অবশেষে তাঁর দেড় বছরের অপেক্ষা ফুরোচ্ছে সৌম্যর।
৪ ঘণ্টা আগে