
‘এত কাছে, তবু কেন দূরে’—প্রবাদটির সঙ্গে একটা জায়গায় বারবার মিলে যাচ্ছে চেলসির। ঘরোয়া কাপের টানা সাতটি ফাইনালে উঠে শিরোপা জেতা হলো না ব্লুজদের। প্রতিবারই রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হচ্ছে জায়ান্টদের। ফাইনালের মঞ্চ চেলসির জন্য এক নিষ্ঠুর গল্প হয়ে উঠেছে।
সবশেষ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। শনিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া গোলটা করেন আন্তনি সেমেনিও। লন্ডনের ক্লাবটিকে হারিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় নিজেদের অষ্টম শিরোপা জিতল ম্যানসিটি। এফএ কাপে টানা চার ফাইনাল খেলা দলটি এর আগে সবশেষ শিরোপা জিতেছিল ২০২২-২০২৩ মৌসুমে। তিন বছর পর শিরোপা পুনরুদ্ধার করল পেপ গার্দিওলার দল।
ম্যানসিটির শিরোপা পুনরুদ্ধারের দিনে অপেক্ষা বাড়ল চেলসির। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত কোনো ঘরোয়া কাপ জেতেনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। এর মধ্যে চারবারই এফএ কাপের ফাইনাল হারল। তিনবার হেরেছে লিগ কাপের ফাইনালে।
ম্যানসিটির কাছে ফাইনালে হারার পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন চেলসির অধিনায়ক রিস জেমস। তিনি বলেন, ‘এই মৌসুমে আমরা প্রত্যাশামতো খেলতে পারিনি। ফলাফলের জন্য আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। সময়টা কঠিন ছিল। আশা করি খুব দ্রুতই আমরা ঘুরে দাঁড়াতে পারব। এখন আমাদের বিশ্রাম নিতে হবে, পুনরুদ্ধার করতে হবে এবং আবার অনুশীলনে ফিরতে হবে। এরপর টটেনহামের বিপক্ষে পরের ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে।’
জেমসের দাবি, হারলেও চেষ্টার কমতি রাখেনি চেলসি, ‘হারাটা হতাশাজনক। যদি স্কোরলাইন বাদ দিয়ে পুরো ম্যাচটা দেখেন, তাহলে আমরা তাদের সঙ্গে সমানতালে লড়েছি। প্রথমার্ধে হয়তো বল তাদের কাছেই বেশি ছিল, কিন্তু তারা আমাদের খুব একটা সমস্যায় ফেলতে পারেনি। এরপর দ্বিতীয়ার্ধে তারা অর্ধেক সুযোগ থেকেই গোল করে ফেলেছে। আমরা শেষ মুহূর্তের ছোঁয়াটা দিতে পারিনি।’
ফাইনালে ভাগ্য সহায় ছিল না বলেই মনে করছেন জেমস। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাইনালে সবাই জিততে মরিয়া হয়ে থাকে। সেটা স্থানীয় কোনো শিরোপাই হোক কিংবা এফএ কাপ। কারও জয়ের ইচ্ছা বা চেষ্টা নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি না। আমরা সবাই জিততে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৫ ঘণ্টা আগে