
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
ম্যাচের বাকি অংশের সূচি ঠিক করতেই আজ জরুরি সভায় বসেছিল পেশাদার লিগ কমিটি। সভা শেষে লিগ কমিটির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানায়, আগামী ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় হবে ফেডারেশন কাপ ফাইনালের বাকি অংশ। ভেন্যু সেই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ১৫ মিনিটের খেলা শেষে দুই দল সমতায় থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।
গতকাল ১০৫ মিনিট শেষে ১-১ সমতায় ছিল দুই দল। গোল দুটি অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে হয়েছে। ষষ্ঠ মিনিটে সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। কিন্তু ম্যাচের ১৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম। এমেকা ওগবুহর চুলচেরা পাসে টোকা মেরে জাল কাঁপান তিনি। ঝড়ের কারণে এক ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকে খেলা। পরে ভেজা মাঠে খেলা শুরু হলেও আর কোনো গোল হয়নি। তবে ১০২ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা।
স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকার কারণে ১০৫ মিনিটের পর রেফারি খেলা চালানো আর সম্ভব মনে করেননি। আবাহনী অবশ্য খেলতে চেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্ত খুশিমনে মেনে নিয়েছে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২৪ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে