মৌসুম শেষ হওয়ায় বর্তমানে ক্লাব ফুটবলের চাপ নেই হামজা চৌধুরীর। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত হয়েছে তাঁর দল লেস্টার সিটি। ২ মে খেলেছে মৌসুমের শেষ ম্যাচ। এখন ছুটির সময় হলেও আজ হঠাৎই ঢাকায় আসছেন হামজা চৌধুরী
ফিফা উইন্ডো ছাড়া সাধারণত তার দেখা পাওয়া দুষ্কর হলেও, এবার ছুটির সুযোগটা হাতছাড়া করেননি এই মিডফিল্ডার। বাণিজ্যিক কাজে অংশ নিতে আসায় তার এই সফরকে বাফুফে দেখছে পুরোপুরি ব্যক্তিগত হিসেবে।
ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিমও স্পষ্ট করেছেন যে, হামজার এই সফর সম্পর্কে বাফুফে আনুষ্ঠানিকভাবে অবগত নয়। তবে ব্যক্তিগত ও কমার্শিয়াল এনগেজমেন্টে তিনি যে কয়েক দিন ঢাকা থাকবেন, তা নিশ্চিত।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে ২৪ মে থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আগের সূচি অনুযায়ী হামজার সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে। বাফুফেও জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে।
হামজার এই সফর সম্পর্কে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, হামজা চৌধুরী ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসছেন এবং ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে তারা জানতে পেরেছেন যে, মূলত কিছু কমার্শিয়াল কাজ সম্পন্ন করতেই তিনি কয়েক দিন ঢাকায় থাকবেন।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৫ ঘণ্টা আগে