
এ বছরের এপ্রিলে প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল। মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কেমন হবে, কারা খেলবেন—সব ঠিকঠাক করতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা জানিয়েছেন, টুর্নামেন্ট আকর্ষণীয় করতে তারকা বিদেশিদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বিসিবির। ভারতীয় ক্রিকেটারদেরও দেখা যেতে পারে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
মিরপুরে আজ আজ রুবাবা যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাঁকে বেশির ভাগ প্রশ্নই করা হয়েছে নারী বিপিএল নিয়ে। বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথমবারের মতো হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কি ভারতীয় ক্রিকেটারদের দেখা যাবে—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সবাইকে নিতেই প্রস্তুত। নির্দিষ্ট কোনো দেশের ব্যাপার নেই। যারা আগ্রহ দেখাচ্ছে ও দলগুলো তাদের নিতে চাচ্ছে, তারা আনতে পারবেন। দেখা যাক কী হয়। বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটার এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন। দল চূড়ান্ত হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হবে।’
পারিশ্রমিক ইস্যুতে ছেলেদের বিপিএল প্রায়ই নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়। রুবাবা দৌলা জানিয়েছেন, নারী বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। ক্রিকেটারদের পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। মিরপুরে আজ সাংবাদিকদের নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা বলেন, ‘আইকন প্লেয়ারসহ এ, বি, সি, ডি গ্রেড থাকবে ক্রিকেটারদের ক্যাটাগরিতে। ড্রাফট সিস্টেমের মাধ্যমে হবে। আমরা পেমেন্ট নিশ্চিত করতে এরই মধ্যে পরিকল্পনা করে ফেলেছি যাতে সবাই সময়মতো পারিশ্রমিক পায়। সামর্থ্য যাচাই বাছাই করেই ফ্র্যাঞ্চাইজি মালিক নির্বাচন করব।’
আইসিসি গতকাল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের বাধা টপকে সেমিতে ওঠার পথ নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য অনেক কঠিন।বিশ্বকাপ সামনে রেখে কীভাবে দল প্রস্তুত হতে পারে, সেই পরিকল্পনা জানিয়েছেন রুবাবা দৌলা। আজ বিসিবির নারী বিভাগের প্রধান সাংবাদি বলেন, ‘আমাদের মেয়েরা বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সামনে তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ডে। তার আগে আমরা বিপিএল করছি। পরে ঘরের মাঠে একটি সিরিজ রয়েছে। এরপর ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা রয়েছে স্কটল্যান্ডে। এসবই আমাদের পরিকল্পনার অংশ।’
তিন দল নিয়ে হবে ২০২৬ নারী বিপিএল। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান তারকা ক্রিকেটারও থাকবেন। মেয়েদের বিপিএলের আগে ছেলেদের বিপিএল হয়েছে ১২ বার। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সবশেষ এ বছরের ২৩ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ২০২৬ বিপিএলে অংশ নিয়েছে ছয় দল।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে