এবারও শক্তিশালী দল গড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের মতন অভিজ্ঞ ব্যাটারদের ধরে রাখার পাশাপাশি সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তাওহিদ হৃদয়কে। এ ছাড়া ‘এ’ ক্যাটাগরি থেকে বরিশাল দলে ভিড়িয়েছে সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে।
বাংলাদেশের ক্রিকেটের কথিত পঞ্চপাণ্ডবের তিনজনকে দলে বরিশাল। বাকি দুই পাণ্ডব—সাকিব আল হাসানের নতুন ঠিকানা হয়েছে চট্টগ্রাম কিংসে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত সংস্করণে তিনি ছিলেন রংপুর রাইডার্সে। মাশরাফি বিন মর্তুজাকে ড্রাফট থেকে আবারও দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। গত মৌসুমেও এই ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
বিপিএলের নতুন মৌসুম সামনে রেখে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ বাংলাদেশ সময় ১১টায় শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান হয়। তুলনামূলকভাবে এবারও তারকাবহুল দল গঠন করেছে বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে গত মৌসুমে হ্যাটট্রিক শিরোপা বঞ্চিত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। পেয়েছিল বিপিএল শিরোপার স্বাদ। অবশ্য এবারের বিপিএলে নেই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা।
গত বিপিএলের প্লেঅফের জন্য দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে নিয়ে এসেছিল বরিশাল। তবে এবার নেই তিনি। মিলার না থাকলেও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক পাতুম নিশানকা ও সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স, আফগানিস্তানের মোহাম্মদ নবীর মতো বিদেশি খেলোয়াড়কে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ড্রাফটের ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন ও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে নিয়েছে বরিশাল। শক্তি ব্যাটিং লাইনআপের পাশাপাশি কয়েকজন দুর্দান্ত অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে তারা। তবে বোলিংয়ে তেমন বড় চমক নেই। পেস বোলিং ইউনিটে আছে দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার ও পাকিস্তানের ফাহিম আশরাফ। বরিশাল দলের বোলারদের মধ্যে আছেন তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও তানভির ইসলাম।
বাকি ছয় ফ্র্যাঞ্চাইজিও চেষ্টা করেছে শক্ত দল গঠন করতে। চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন নতুন ফ্র্যাঞ্চাইজিতে আছেন লিটন দাস (ড্রাফট থেকে) ও মোস্তাফিজুর রহমান (সরাসরি চুক্তি)। এই দুই বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা আছে। দলে নেওয়া হয়েছে হার্ড হিটার হিসেবে পরিচিত থিসারা পেরেরাকেও।
দুর্বার রাজশাহীতে তারকা বলতে ড্রাফট থেকে নেওয়া পেসার তাসকিন আহমেদ। খুলনা টাইগার্সও বেশ শক্তিশালী দল গঠন করেছে। বাংলাদেশিদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস। বিদেশিদের মধ্যে ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন ও মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স দলে আছেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সৌম্য সরকার। বিদেশিদের অ্যালেক্স হেলস, খুশদিল শাহ ও কার্টিস ক্যাম্ফার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রবালকারকেও দলে নিয়েছে রংপুর।
সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি ছাড়াও আছেন জাকের আলী অনিক। বিদেশিদের মধ্যে আছেন পল স্টার্লিং, রাহকিম কর্নওয়াল ও রিস টপলি। চিটাগং কিংসে এবার একসঙ্গে খেলবেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব ও অ্যাঞ্জেলো ম্যাথুস। গত ওয়ানডে বিশ্বকাপে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করে আলোচনা-সমালোচনার জন্মদ দিয়েছিলেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিতে আরও আছেন অলরাউন্ডার মঈন আলী। মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন, খালেদ আহমেদ ও আলিস আল ইসলামকেও দলে নিয়েছে চট্টগ্রাম।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে