
মোসাদ্দেক হোসেন সৈকতের বল সীমানার দড়ি স্পর্শ করার পরই শুরু হয়ে যায় আবাহনীর উদযাপন। ডাগআউট থেকে ক্রিকেটাররা উল্লাসে ফেটে পড়েন। আবাহনী কোচ হান্নান সরকারকে কাঁধে তুললেন তাঁর শিষ্যরা। ক্রিকেটারদের হাতে তখন উড়তে থাকে আবাহনীর আকাশী নীল-হলুদ পতাকা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে ২৪তম ডিপিএল শিরোপা ঘরে তুলল আবাহনী।
যে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। শিরোপা নির্ধারণী ম্যাচে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়সহ একগাদা তারকা ক্রিকেটারকে পায়নি মোহামেডান। তবু মিরপুরে ২৪১ রানের মতো লক্ষ্য তো একেবারে কম নয়। সেই লক্ষ্য তাড়া করে আবাহনী পেয়ে গেল ৬ উইকেটের আয়েশি জয়। এই নিয়ে পাঁচবার ডিপিএলে হ্যাটট্রিক শিরোপা জয়ের কীর্তি গড়ল আবাহনী। ২০২৩, ২০২৪—সবশেষ এই দুই ডিপিএলেও চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী।
২৪১ রানের লক্ষ্যে নেমে দলীয় ২ রানেই ভেঙে যায় আবাহনীর উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলে আবাহনী ওপেনার শাহরিয়ার কমলকে ফেরান ইবাদত হোসেন। দ্বিতীয় উইকেটে এরপর ৫৬ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও জিসান আলম। দশম ওভারের চতুর্থ বলে ইমনকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩১ বলে ২৮ রান করেন ইমন।
ইমনকে হারানোর পর খেই হারাতে থাকে আবাহনী। দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার জিসান আলম (৫৫) ও এসএম মেহেরব হোসেনকে (১০) ফিরিয়েছেন নাসুম আহমেদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আবাহনীর স্কোর হয়ে যায় ২০.২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান। পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুন ও সৈকত ১৩৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৪১তম ওভারের চতুর্থ বলে নাসুম আহমেদকে চার মেরে আবাহনীকে শিরোপা জয়ের আনন্দে ভাসান মোসাদ্দেক। ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেন মোসাদ্দেক। ৬৫ বলের ইনিংসে ৬ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। আর মিঠুন ৭৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রান করে অপরাজিত থাকেন।
শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক সৈকত। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডান ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানে ইনিংস শেষ করেছে। মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল ইসলাম দুই ব্যাটারই ৫০ রান করেছেন। আরিফুল ৫৭ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। অধিনায়ক রনি তালুকদার ৪৭ বলে করেছেন ৪৫ রান। আবাহনীর মৃত্যুঞ্জয়, মোসাদ্দেক দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন এসএম মেহেরব হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও রিপন মন্ডল।
বিসিবির নির্বাচকের পদ ছেড়ে এবার ডিপিএলের প্রধান কোচ হয়েছেন হান্নান। দলের সমন্বয়, কৌশল খুবই সুনিপুণভাবে সামলেছেন তিনি। তাঁর মুন্সিয়ানায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।
আরও পড়ুন:
শিরোপার লড়াইয়ে আবাহনীকে ২৪১ রানের লক্ষ্য দিলেন মাহমুদউল্লাহরা

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে