
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তিটা তাসকিন আহমেদেরই। ২০২৫ বিপিএলে মিরপুর শেরেবাংলায় হিম বিকেলে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আজ সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
বিভিন্ন ক্যাটেগরিতে আজ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ২০২৫ সালের সেরা পারফরমার নির্বাচিত করেছে। তাসকিনের বোলিংটা টি-টোয়েন্টিতে গত বছরের সেরা বোলিং নির্বাচিত হয়েছে। ২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন। সেবার তিনি খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে।
ক্রিকইনফোর ২০২৫ সালের ছেলেদের বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। মেয়েদের বর্ষসেরা অধিনায়ক হারমানপ্রীত কৌর। লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ দক্ষিণ আফ্রিকা জেতে বাভুমার নেতৃত্বেই। তাতে করে ২৭ বছর পর কোনো আইসিসি ইভেন্টের শিরোপাখরা কেটে যায় প্রোটিয়াদের। আর হারমানপ্রীতের নেতৃত্বে ভারত প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০২৫ সালেই।
যে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরে দক্ষিণ আফ্রিকা, সেই টেস্টে এইডেন মার্করামের ব্যাটিং ক্রিকইনফোর দৃষ্টিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বর্ষসেরা। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মার্করাম। ১৯৯৮ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকা আরও এক আইসিসি ইভেন্ট জেতায় লর্ডসে ফাইনালসেরা পুরস্কার পেয়েছিলেন তিনি।
লিটন দাস, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, চতুরঙ্গ ডি সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভম রানজানে—২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এই সাত ব্যাটারের উইকেট নিয়েছিলেন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তাসকিন পেয়েছিলেন ম্যাচসেরারও পুরস্কার। বিপিএল ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিংয়ের কীর্তি মোহাম্মদ আমিরের। ২০২০ বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট নেন আমির। সেবার তিনি খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।
বিপিএলে ইনিংসে ৭ ও ৬ উইকেট নেওয়ার কীর্তি একটি করেই। ২৪ বার ঘটেছে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। তাসকিন দুই বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে