
চ্যাম্পিয়ন হয়নি দল, তাই খানিকটা মন খারাপ হওয়া স্বাভাবিক। তবু পুরস্কার বিতরণী মঞ্চে শরীফুল ইসলামের মুখে ছিল হাস্যোজ্জ্বল ছবি। বিপিএলে এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। তাও প্রথম পেসার হিসেবে। চট্টগ্রাম রয়্যালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট।
বিপিএলের এক আসরে শরীফুলের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ উইকেট শিকারির ৫ লাখ টাকার পাশাপাশি টুর্নামেন্ট সেরা হিসেবে জেতেন ১০ লাখ টাকা।
পুরস্কার পেয়ে শরীফুল বলেন, ‘সর্বোচ্চ উইকেটশিকারি ও টুর্নামেন্টসেরা হয়ে খুব ভালো লাগছে। তবে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগত।’
ফাইনালে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬৩ রানে হেরেছে চট্টগ্রাম। শরীফুল বলেন, ‘সরি চট্টগ্রামবাসী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমাদের কোচিং স্টাফ, নাফিস ভাই, সুমন স্যার, বাবুল স্যার- সবাইকে ধন্যবাদ। আমরা পুরো দল হিসেবে খেলেছি। সবাইকে ধন্যবাদ।’
৩৯৫ রান করে সেরা ব্যাটার হয়েছেন সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন। সেরা উদীয়মান খেলোয়াড় রাজশাহীর রিপন মণ্ডল। ফাইনালে ১০০ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছেন তানজিদ হাসান তামিম। সেরা ফিল্ডার লিটন দাস।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে