চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ শেষ। লোকেশ রাহুলের ছক্কাতেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে ভারত। তবে ম্যাচ শেষে উইকেটে বসে পড়েছিলেন রাহুল।
রাহুলের বসে পড়ার কারণ যে সেঞ্চুরি মিসের আক্ষেপ, সেটা আর হয়তো না বললেও চলবে। যেখানে শেষ ৯ ওভারে ভারতের জিততে দরকার ৫ রান, আর রাহুলের সেঞ্চুরির জন্য দরকার ছিল ৯ রান। সেঞ্চুরির জন্য রাহুলের কাছে একটাই সমীকরণ ছিল, একটা চার ও একটা ছক্কা। ৪২তম ওভারের দ্বিতীয় বলে কামিন্সকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারেন রাহুল। আর টাইমিং এতই ভালো ছিল যে বল উড়ে গিয়ে চলে যায় সীমানার ওপারে। তাতে ভারতের জয় নিশ্চিত হলেও রাহুলকে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি থেকে ৩ রান দূরে।
সেঞ্চুরি না পেলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রাহুল। ১১৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় ব্যাটার নিজের সেঞ্চুরির পরিকল্পনার কথা বলেছেন, ‘আমার শটটা দারুণ ছিল। হিসাব করছিলাম কীভাবে সেঞ্চুরি করতে পারি। একমাত্র উপায় ছিল চার ও ছক্কা। তবে সেঞ্চুরি না পাওয়ায় কোনো আপত্তি নেই।’
ভারতকে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। দলের এমন বিপর্যয়ে ব্যাটিংয়ে আসেন রাহুল। উইকেটে এসে প্রথম ৩৪ বলে করেন ১৮ রান। এরপর আস্তে আস্তে খোলস থেকে বেরিয়ে আসতে থাকেন তিনি। যেখানে বিরাট কোহলির সঙ্গে চতুর্থ উইকেটে তাঁর (রাহুল) ২১৫ বলে ১৬৫ রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে আসে ভারতের পক্ষে। নিজের ধীরস্থির ব্যাটিং প্রসঙ্গে রাহুল বলেন, ‘সত্যি বলতে তেমন কোনো আলাপ-আলোচনা হয়নি। বিরাট বলল, উইকেটে কিছু রয়েছে। তাই আমি টেস্ট খেলছিলাম কিছু সময়ের জন্য। পেসারদের নতুন বলে সহায়তা ছিল। এরপর স্পিনাররাও পাচ্ছিলেন। এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। ফ্ল্যাটও ছিল না উইকেট। ক্রিকেটের জন্য দারুণ উইকেট, যেখানে ব্যাটার ও বোলার উভয় পক্ষের জন্য সুবিধা ছিল।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে