
সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেখতে দেখতেই শেষ হয়েছে ৩৩টি ম্যাচ। এবার অপেক্ষা ফাইনালের। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।
বিপিএল ফাইনালকে সামনে রেখে বিকেল ৪টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন করা হবে। এবারের বিপিএলে দেওয়া হবে নতুন নকশার ট্রফি–এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত চমক দিতেই ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন করেনি আয়োজকরা। বিপিএলের ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের ফটোসেশন হয়নি।
বিপিএলের নতুন নকশার ট্রফি ঘিরে বিসিবির আয়োজনও ব্যতিক্রম। ফাইনালের দিন হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপরই নতুন ট্রফি দেখতে পাবেন সবাই।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের নতুন ট্রফি বানিয়ে আনা হয়েছে দুবাই থেকে। এজন্য খরচ হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৩০ লাখ টাকা। মাঠে আসার পর ট্রফি উন্মোচন করবেন দুই ফাইনালিস্ট রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদী হাসান। এরপর আধা ঘণ্টা ট্রফিটি মাঠে ঘুরিয়ে দেখানো হবে।
ট্রফি না থাকায় ২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএল উদ্বোধন করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করেছেন তানজিন তিশা, ফুয়াদের মতো তারকারা। ফাইনালেও দর্শকদের জন্য বিনোদনের ব্যবস্থা রেখেছে বিসিবি। এদিন ম্যাচ শুরুর আগে পারফর্ম করতে দেখা যাবে তিশাকে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে