
টেস্ট সিরিজ শেষ। এবার চোখ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য আজ দল দিয়েছে বিসিবি।
১৫ সদস্যের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। আবুধাবির টি-টেন লিগে খেলার সুযোগ করে দেওয়ার জন্যই খুব সম্ভবত দলে রাখা হয়নি তাসকিনকে। আর শামীম পাটোয়ারীর বাদ পড়ার কারণ অবশ্য ভিন্ন। নিদারুণ রানখরায় আছেন তিনি।
আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ মিলিয়ে গত পাঁচ ম্যাচে তাঁর রান ছিল—০,৩৩, ০,১ ও ১। নির্বাচক প্যানেল সূত্র জানা গেছে এই রানখরার কারণেই শামীমের জায়গায় ব্যাটার হিসেবে দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। এর আগে মাহিদুল ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই প্রথম। আর তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
২৭ নভেম্বর চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের পরের দুটি ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে