২০১৮ সালে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডোয়াইন ব্রাভো। অবসর ভেঙে ফিরেছিলেন পরের বছরই। খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এক ম্যাচ আগেই সুপার টুয়েলভ থেকে বাদ পড়ে যাওয়ার পর এবার মাথা উঁচু করেই অবসরের ঘোষণা এলো ক্যারিবীয় অলরাউন্ডারের কাছ থেকে।
গতকাল শ্রীলঙ্কা ম্যাচের আগ পর্যন্ত কাগজে কলমে টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। লঙ্কানদের কাছে ২০ রানে হারের পর আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা তাই ক্যারিবীয়দের কাছে শুধুই নিয়ম রক্ষার। ব্রাভো সেই ম্যাচে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে সেই ম্যাচের পরই আরও একবার বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের বিদায়ের আগাম ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাভো। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইন্ডিজের হয়ে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপসহ তিনটি বৈশ্বিক শিরোপা জয়কেই মানছেন নিজের সেরা সাফল্য হিসেবে, ‘আমার মনে হয়েছে সময়টা চলে এসেছে। দারুণ একটা ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন ছিলই। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে ক্যারিবিয়ান অঞ্চল ও মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯০ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৫ রান করেছেন ব্রাভো। নিয়েছেন ৭৮ উইকেট। দেশের হয়ে যা করতে পেরেছেন তা নিয়ে গর্বই মিশে থাকল গতকাল বিদায় বলার সময়, ‘তিনটি আইসিসি শিরোপা জিতেছি, দুটি আবার আমার বায়ে দাঁড়ানো অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে। একটা বিষয় নিয়ে গর্ব করে বলতে পারি, তা হলো আমরা শুধু নামই কামাইনি, ক্রিকেটের এই যুগে শিরোপাও জিতেছি।’
আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফিরেছিলেন ব্রাভো। তবে সেই বিশ্বকাপটা যে এভাবে শেষ হয়ে যাবে, সেটা ভাবেননি ডানহাতি এই অলরাউন্ডার, ‘বিশ্বকাপটা এমন হবে আমরা সেটা ভাবিনি। এমন বিশ্বকাপ আমরা চাইনি। তবে যা হয়েছে তা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, ভীষণ কঠিন একটা প্রতিযোগিতা ছিল। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে