
মিরপুরের ঘন কালো পিচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। পিচের সেই ঘনকালো রঙই যেন আরও একবার স্বাগতিকদের ব্যাটিংয়ে ফুটে উঠেছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
এদিন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথমবারের মতো ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তাঁরা। যদিও বেশিক্ষণ টেকেনি নতুন উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারে সাইফের বিদায়ে এই জুটি ভাঙে।
জেডন সিলসের করা ইনিংসের প্রথম বলে কাভার ড্রাইভে ৩ রান নিয়ে শুরু করেন সাইফ। শুরুটা ভালো হলেও এদিন আর ভরসা দিতে পারেননি এই ডানহাতি ব্যাটার। এরপর স্ট্রাইকে এসে চারটি বল ডট খেলেন সৌম্য। প্রথম ওভারের শেষ বলে চার মারেন দলে ফেরা এই ক্রিকেটার।
রোমারিও শেফার্ডের করা পরের ওভারে চারটি বল ডট খেলেন সাইফ। পঞ্চম বল একটু নিচু হয়ে ভেতরে ঢুকে তাঁর প্যাডে লাগে। জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। সৌম্যর সঙ্গে কিছুক্ষণ কথা বললেও রিভিউ নেননি সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ের বাংলাদেশের ভরসা হয়ে উঠা সাইফ। সোজা প্যাভিলিয়নে হাঁটা দেন এই ব্যাটার। তার আগে ৬ বলে করেন ৩ রান।
সাইফের বিদায়ের পরপরই বিদায় নেন সৌম্য। সিলসের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে রস্টন চেজের হাতে ধরা পড়েন এই বাঁ হাতি ওপেনার। মাত্র ৪ রান আসে তাঁর ব্যাট থেকে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে