
ডেভিড ওয়ার্নারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা নিয়ে আলোচনা এখনো চলছে। এবার তাঁকে ধুয়ে দিয়েছেন তাঁরই আইনজীবী ববি হিল। আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার দোষ স্বীকার না করলেও তাঁর দায়মুক্তি নেই বলে উল্লেখ করেছেন আইনজীবী।
ওয়ার্নারের মদ্যপানের মামলা আজ সিডনির এক আদালতে কোনোরকম জবানবন্দি ছাড়াই মুলতবি করা হয়েছে। আজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বলতে পারি যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় ওয়ার্নার স্বীকার করবে। সে জানে সে যা করেছে, তা ভুল ছিল। গাড়িতে উঠে চরম বোকামি করেছে সে। উবার নেওয়ার বদলে সে এই সিদ্ধান্ত নিয়েছিল।’
বন্ধুর অ্যাপার্টমেন্টে তিন গ্লাস ওয়াইন পান করে এপ্রিলে গাড়ি চালাতে বের হয়ে ওয়ার্নার ধরা খেয়েছিলেন বলে জানিয়েছেন হিল। আজ সিডনির আদালত চত্বরে ওয়ার্নারের আইনজীবী বলেন, ‘তার (ওয়ার্নার) অপরাধ হলো, যেমনটা আমি বলেছি যে বিকল্প পরিকল্পনা (প্ল্যান বি) বেছে না নিয়ে অন্য পরিকল্পনা বেছে নিয়েছে। এটা ছিল চরম বোকামিপূর্ণ।’
সদ্য সমাপ্ত পিএসএলে করাচি কিংসের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। পিএসএল চলার মাঝপথে ৫ এপ্রিল বিকেলে সিডনির মারুব্রা অঞ্চলে তল্লাশি চালাচ্ছিল স্থানীয় পুলিশ। ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা এগিয়ে যাওয়ার পর দেখেন ওয়ার্নার গাড়ি চালাচ্ছিলেন। তখন মারুব্রা থানায় নেওয়ার পর দ্বিতীয় দফার পরীক্ষায় তাঁর শরীরে ০.১০৪ মাত্রার অ্যালকোহল পাওয়া গিয়েছিল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। দুই বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি সময় দিতে পারছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। মদ্যপানের ঘটনায় আজ তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে আজ হাজিরা না দেওয়ায় ২৪ জুন চলবে এই মামলা।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে