নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার তাঁর ওপর আস্থার প্রতিদানও দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটিকে তৃতীয় শিরোপা এনে দেওয়ার পথে ১৩ ইনিংসে নেন ১৭ উইকেট।
আহমেদাবাদে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন স্টার্ক। অজি পেসার গত রাতে জিতলেন আইপিএল। এবার তাঁর চোখ আগামী মাসে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে স্টার্ক জানিয়ে দিলেন, তিনি ফিট ও প্রস্তুত।
এবারের আইপিএলের শুরুতে অবশ্য ছন্দে ছিলেন না স্টার্ক। ভারতে তীব্র গরমের কারণে ছিলেন ভয়েও। মনে করেছিলেন, তীব্র গরমে তাঁর সবটুকু শক্তি নিঃশেষ হয়ে যাবে। তবে সময় যেতেই নিজেকে ফিরে পান। চেন্নাইয়ের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন স্টার্ক। শুরুতেই তাঁর তোপে এলোমেলো হয়ে যায় হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ।
ফাইনালের পর স্টার্ক বলেছেন, ‘আমার শরীর ভালো আছে।’ গত সপ্তাহে আহমেদাবাদে হায়দরাবাদের বিপক্ষে ৪৪ ডিগ্রি তাপমাত্রার মধ্যে খেলেছেন স্টার্ক। তবে বিশ্বকাপে তেমন উত্তাপ সইতে হবে না মনে করেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজে এর চেয়ে ঠান্ডা থাকবে।’ সেই সঙ্গে আগামী ওয়ানডে বিশ্বকাপে না খেলারও ইঙ্গিত দিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা, ‘আমি ক্যারিয়ারের শেষের দিকের কাছাকাছি, তাই একটি ফরম্যাট বাদ দিতে পারি।’ তবে আরও বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যেতে চান স্টার্ক, ‘পরের ওয়ানডে বিশ্বকাপের আগে অনেক সময় আছে এবং সেই ফরম্যাটটি আমার জন্য অব্যাহত থাকুক বা না থাকুক...আরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য দরজা খোলা থাকছে।’
এবারের আইপিএলে রানবন্যা হয়েছে। ‘ইম্প্যাক্ট খেলোয়াড়ের’ সুবিধা নিয়ে ২৭৭ ও ২৮৭ করেছে হায়দরাবাদ, দুটিই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর। তবে এমন কিছু মনে না মনে করেন স্টার্ক, ‘২৭০-ও হয়তো হবে না বিশ্বকাপে। কারণ, ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম না থাকায় সেখানে একজন কম নিয়েই খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজে এমন উইকেট হবে না, সেখানে টার্ন থাকবে। বোলাররা এখানে যেটা করতে পারেননি, সেটি বিশ্বকাপে পারবে। তবে আমি নিশ্চিত, বিশ্বকাপে উত্তেজনা ছড়াবে।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে