
মোস্তাফিজুর রহমান আইপিএলের দল থেকে বাদ পড়ার পর টানাপোড়েন শুরু হয়েছে। এর জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে জল ঘোলা হয়েছে বেশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এমন সিদ্ধান্তে ঝুঁকির মুখে বাংলাদেশ ক্রিকেট। যেটা নিয়ে চিন্তিত নাজমুল হোসেন শান্ত।
আইসিসির দেওয়া এক দিনের আলটিমেটামের পরও টি-টোয়েন্টি খেলতে ভারত যেতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আগেই জানিয়েছিল, বাংলাদেশ সিদ্ধান্ত থেকে সরে না এলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দেয়নি আইসিসি।
বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ঘোষণা দেবে আইসিসি। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করা হয়েছে। শান্তর নেতৃত্বে সদ্য শেষ হওয়া বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। চ্যাম্পিয়নের মুকুট পরেও গত কয়েক দিনের নানা আলোচনায় মন খারাপ এই বাঁহাতি ব্যাটারের।
বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারানোর পর শান্ত বলেন, ‘চিন্তা তো একটু হয়ই। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ নিয়ে তো আমরা কেউই জানি না। চিন্তা একটু হচ্ছে, অস্বীকার করার কিছু নেই। একজন খেলোয়াড় হিসেবে চিন্তা হচ্ছে।’
বাংলাদেশ শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প কোনো টুর্নামেন্ট চান শান্ত, ‘ঢাকা লিগ বা ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমার অনুরোধ থাকবে ঢাকা লিগটা যেন আগের আসরগুলোর চেয়ে এবার আরও সুন্দরভাবে হয়। আর যদি কোনো কারণে বিশ্বকাপে না যাওয়া হয়, তবে বোর্ডের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও বেটার কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়, যাতে প্লেয়াররা খেলার সুযোগ পায়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ২২ জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সে প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাদের (ক্রিকেটারদের) ডাকা হয়েছিল, কথা হয়েছে। ভালো আলোচনা হয়েছে। ডাকার কারণে খেলোয়াড়েরা খুশি। এর বেশি কিছু বলা এখন কঠিন।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে