এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবরের ব্যাট নিয়মিত কথা বলছে। প্রথম কোয়ালিফায়ারে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক। মৌসুমে দ্বিতীয়বার পেলেন তিন অঙ্কের ছোঁয়া। ধারাবাহিকভাবে রানের দেখা পাওয়া বাবরের এখন মনে হচ্ছে, নিজের সেরা ফর্ম ফিরে পাচ্ছেন তিনি।
করাচিতে ওপেনিং করতে নামা বাবর থেমেছেন ১৯ তম ওভারে। সালমান মির্জার বলে মহসিন রিয়াজের হাতে ধরা পড়ার আগে ১০৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে ফেরেন। ১২ চার এবং ৪ ছক্কায় সাজানো তাঁর ৫৯ বলের ইনিংস। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা বাবরের ১৩ তম সেঞ্চুরি। ২২ সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল।
এদিন একটি রেকর্ড গড়েছেন বাবর। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে তাঁর দখলে। ইসলামাবাদের বিপক্ষে সেঞ্চুরিটা অধিনায়ক হিসেবে এই ব্যাটারের নবম। ৮ সেঞ্চুরি করে এত দিন ফাফ ডু প্লেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাবর।
ইসলামাবাদের বিপক্ষে সেঞ্চুরি করে পিএসএলে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে গেছেন বাবর। চারটি সেঞ্চুরি করে এত দিন এককভাবে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন উসমান খান। বিরাট কোহলি-অভিষেক শর্মার পাশেও বসেছেন বাবর। এই দুই ভারতীয় তারকার সমান টি-টোয়েন্টিতে এক দেশে সর্বোচ্চ আটটি সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
বাবরের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ইসলামাবাদকে ৭০ রানে হারিয়ে সবার আগে পিএসএলের ফাইনালে পা রেখেছে জালমি। দল জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাবর। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি আবার আমার সেরাটা ফিরে পাচ্ছি বলে মনে হচ্ছে। আমি সবকিছু সহজ রাখার চেষ্টা করছি, নিজের দক্ষতার ওপর ভরসা রাখছি এবং পরিস্থিতি অনুযায়ী খেলছি। পিচ কেমন চায়, বোলারদের কীভাবে সামলাতে হবে, কখন আক্রমণ করতে হবে—এসবই মাথায় রাখছি।’
ফর্মে ফেরার জন্য পিএসএলের আগে কঠোর পরিশ্রম করেছেন বাবর। সেসবের ফল পাচ্ছেন তিনি, ‘পিএসএলের আগে যে পরিশ্রম করেছি, এখন তার ফল পাচ্ছি। আগে সবকিছু ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু এখন আবার ছন্দে ফিরছি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৫ ঘণ্টা আগে