
আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার ক্যারিয়ারটা কেবল দুই বছরের। এই অল্প সময়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের রীতিমতো কাঁপিয়ে দিচ্ছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও এখন তাঁর খেলার সুযোগ মিলছে।
পাকিস্তান-নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া রানার গতিতে নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়াও। গতকাল মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৪ উইকেট। শুধু এতটুকু দিয়েই রানাকে পুরোপুরি বিচার করার উপায় নেই। গতির ঝড়ের পাশাপাশি দিয়েছেন বাউন্সার। তাঁর একটা বলের গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। আজ রানাকে ট্যাগ দিয়ে বিগ ব্যাশ লিগ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘আমরা কি বিগ ব্যাশ লিগ ১৬ তে গতি তারকা রানাকে দেখতে পাব?’
মিরপুরে গতকালের ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে রানার ক্যারিয়ারের প্রথম ম্যাচ। জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট, হ্যাভিয়ের বার্টলেট—এই চার ব্যাটারের উইটেক নিয়েছেন রানা। বাংলাদেশের গতিতারকা রানার বিগ ব্যাশে খেলার সম্ভাবনা দেখছেন অ্যালেক্স ক্যারিও। বাংলাদেশের কাছে গত রাতে বৃষ্টি আইনে ৮৬ রানে হারের পর সংবাদ সম্মেলনে ক্যারি বলেন, ‘অবশ্যই বিগ ব্যাশে খেলতে পারবে রানা। বাউন্সও দিচ্ছে। উইকেটও পাচ্ছে। চাইলে সে অ্যাডিলেড স্ট্রাইকার্সে আসতে পারে।’
বিপিএলের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ রানা খেলেছেন ২০২৬ পিএসএলে। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করতে তিনি অসামান্য অবদান রেখেছেন। গতির পাশাপাশি বাউন্সার, ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেছেন। ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে এক ম্যাচে ৪ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট।
পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন রানা। এই দুই সিরিজেই আটটি করে উইকেট পেয়েছেন তিনি। দুই দলের বিপক্ষেই তাঁর ফাইফারের কীর্তি রয়েছে।১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪.৯০ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে