অবসর ভেঙে ফেরার ঘটনা খেলাধুলার জগতে তো নতুন কিছু নয়। মঈন আলী যেন সেই ‘পুরনো ঐতিহ্য’ অনুসরণ করলেন। অবসর থেকে ফিরেই অ্যাশেজে ইংল্যান্ড দলে ডাক পেলেন এই অলরাউন্ডার।
২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মঈন। অবসর ভেঙে তাঁর টেস্টে ফেরার কথা শোনা যাচ্ছিল গত কয়েক দিন। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস, টেস্টের কোট ব্রেন্ডন ম্যাককালাম এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর রব কির সঙ্গে আলোচনা করে টেস্টে ফেরার সিদ্ধান্ত নিলেন মঈন। জ্যাক লিচের পরিবর্তে অ্যাশেজে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন তিনি (মঈন)। পিঠের চোটে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন লিচ। মঈনের টেস্টে ফেরা নিয়ে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘আমরা গত সপ্তাহে মঈন আলীর সঙ্গে টেস্টে ফেরার বিষয়ে কথা বলেছি। মঈন টেস্ট খেলতে বেশ রোমাঞ্চিত বোধ করছিল এবং আবারও টেস্ট খেলতে চাচ্ছিল। তার অভিজ্ঞতা, অলরাউন্ড পারফরম্যান্স অ্যাশেজে আমাদের দারুণভাবে সাহায্য করবে। মঈন এবং ইংল্যান্ড দলকে অ্যাশেজের জন্য শুভকামনা।’
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ। আর ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম টেস্ট। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে ইংলিশরা। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, মঈন আলী, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে