
এভাবেও ফিরে আসা যায়—চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল তা করে দেখালেন মোস্তাফিজুর রহমান। চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ফিরেই দেখিয়েছেন তাঁর কারিশমা। কিউইদের কাঁপিয়ে মোস্তাফিজ কিংবদন্তিদের রেকর্ডে ভাগ বসিয়েছেন।
শুরুটা গতকাল মোস্তাফিজ করেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার হেনরি নিকোলসকে ফিরিয়ে। একে একে বাংলাদেশের বাঁহাতি পেসার এরপর নিয়েছেন নিক কেলি, নাথান স্মিথ, জেডন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কের উইকেট। যেখানে উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করে মোস্তাফিজ বসে গেলেন ট্রেন্ট বোল্ট-ওয়াসিম আকরামদের পাশে। ওয়ানডেতে বাঁহাতি পেসারদের মধ্যে ইনিংসে ছয়বার ৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ, ওয়াসিম আকরাম এবং বোল্ট। এই ত্রয়ী যৌথভাবে দ্বিতীয়। বাঁহাতি পেসারদের মধ্যে ওয়ানডেতে ইনিংসে সর্বোচ্চ নয়বার ৫ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে গতকাল একাদশে দুই পরিবর্তন এনেছিলেন মেহেদী হাসান মিরাজ। রিশাদ হোসেন ও তাসকিন আহমেদকে বসিয়ে মিরাজ খেলিয়েছেন তানভীর ইসলাম ও মোস্তাফিজকে । তানভীর ৭ ইকোনমিতে বোলিং করেও কোনো উইকেট পাননি। সেখানে মোস্তাফিজ ৯ ওভারে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট।
রেকর্ড গড়ার দিনে মোস্তাফিজ চাইলে মিরাজ ও তাওহীদ হৃদয়কে ‘ট্রীট’ দিতেই পারেন। বিশেষ করে নাথান স্মিথের উইকেটটা মোস্তাফিজ পেয়েছেন শর্ট মিড উইকেটে মিরাজের বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরার কল্যাণেই। আর লেনক্সের সজোরে পুল শট মিড উইকেটে তালুবন্দী করতে গিয়ে হৃদয় তো ভারসাম্যই হারিয়ে ফেলেছিলেন। তবু কোনোমতে ক্যাচটা ধরতে পেরেছিলেন। আর শেষের দিকে লং অন থেকে দৌড়ে এসে সাইফ হাসান দুর্দান্ত ক্যাচ ধরে গলার কাঁটা হয়ে থাকা ফক্সক্রফটকে ফিরিয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করলেন।
বৈচিত্র্যময় বোলিংয়ে মোস্তাফিজ গতকাল বোকা বানিয়েছেন নিউজিল্যান্ডকে। কখনো স্লোয়ার, কখনো ইয়র্কার মেরেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে প্রশংসায় ভাসিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন, ‘মোস্তাফিজ দারুণ বোলিং করেছে আজ (গতকাল)। সে বিশ্বমানের অভিজ্ঞ বোলার। সে প্রতিপক্ষকে হুমকিতে ফেলার মতো বোলার। পুরো কৃতিত্ব তাকে দিতে হবে।’
স্টার্ক তাঁর ওয়ানডে ক্যারিয়ারে ১৩০ ইনিংস বোলিং করে ৯ বার পেয়েছেন ৫ উইকেটের দেখা। বোল্ট, মোস্তাফিজ ও ওয়াসিম আকরাম ওয়ানডেতে ১১৩, ১১৮ ও ৩৫১ ইনিংস বোলিং করেছেন। এই ত্রয়ীর মধ্যে ইনিংসে ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে বোল্ট তুলনামূলক এগিয়ে। মোস্তাফিজ অবশ্য তাঁর ওয়ানডে ক্যারিয়ারে প্রথম চার বছরের মধ্যেই পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৫ ও ৬ উইকেট তোলেন তিনি। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশের বাঁহাতি পেসার নিয়েছেন ৫ উইকেট। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে পাঁচটি করে উইকেট পান তিনি। গতকাল সাত বছর পর পেলেন ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেটের দেখা।
| বোলার | দল | কত বার |
|---|---|---|
| মিচেল স্টার্ক | অস্ট্রেলিয়া | ৯ |
| মোস্তাফিজুর রহমান | বাংলাদেশ | ৬ |
| ট্রেন্ট বোল্ট | নিউজিল্যান্ড | ৬ |
| ওয়াসিম আকরাম | পাকিস্তান | ৬ |
| বিলাল খান | ওমান | ৪ |
| চামিন্দা ভাস | শ্রীলঙ্কা/এশিয়া | ৪ |

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে