ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জিততে ২৮ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১১ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। এবার ভারতের শোকেসে আরেকটি শিরোপা তুলতে ইতিমধ্যে এক যুগের অপেক্ষা শুরু হয়েছে।
দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষ করার দায়িত্ব এবার রোহিত শর্মার কাঁধে। ১৩০ কোটি ভারতবাসী তাঁর ওপরই ভরসা করছে। তিনিই আস্থার প্রতিদান দেওয়া শুরু করেছেন। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই তাঁর নেতৃত্বে দল জয় পেয়েছে। শুধু নেতৃত্বই দিচ্ছেন না, সামনে থেকে পথও দেখাচ্ছেন ভারতীয় ওপেনার। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও গতকাল হিরো হয়েছেন তিনি।
একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছেন রোহিত। তবে তাঁর মনোযোগ রেকর্ডে নয়, বিশ্বকাপের ট্রফিতে। ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার সময় এমনটিই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়া বিশেষ কিছু। এর জন্য খুবই খুশি। তবে রেকর্ডস নিয়ে খুব বেশি ভাবতে চাই না। কারণ, আমি জানি অনেক পথ এগিয়ে যেতে হবে এবং যা চাই (বিশ্বকাপ জয়), তা থেকে আমার মনোযোগ হারালে চলবে না।’
গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে ভারতের হয়ে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত। এই সেঞ্চুরি দিয়ে আবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৬ সেঞ্চুরিকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ ৭ সেঞ্চুরির একমাত্র ব্যাটার। এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও গড়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের ৫৫৩ ছক্কাকে পেছনে ফেলে ৫৫৬ ছক্কায় এখন শীর্ষে তিনি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে