
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। ফিলাডেলফিয়ায় আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
ড্র যে এবারের বিশ্বকাপে একেবারেই হয়নি, তা নয়। কানাডা-বসনিয়া, কাতার-সুইজারল্যান্ড, ব্রাজিল-মরক্কো, জাপান-নেদারল্যান্ডস—এখন পর্যন্ত এই চার ম্যাচ ড্র হয়েছে। যার মধ্যে ডালাসে গত রাতের জাপান-নেদারল্যান্ডস ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। ফিলাডেলফিয়ায় আজ ভোরের ম্যাচেও ড্র হতে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ১-০ গোলে জয় পেল আইভরি কোস্ট।
ম্যাচে ইকুয়েডর-আইভরি কোস্ট লড়তে থাকে সমানে সমানে। আইভরি কোস্ট বল দখলে রাখে ৪৯ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নিয়েছে ৪ শট। আর ইকুয়েডরের দখলে বল থাকে ৫১ শতাংশ। দক্ষিণ আমেরিকার এই দলটি আইভরি কোস্টের লক্ষ্য বরাবর কেবল এক শট নিতে পারে।
শুরুর দিকে ইকুয়েডর চাপ বাড়াতে থাকে আইভরি কোস্টের ওপর। আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ভুলের সুযোগে গোল করার সুযোগ পেয়েছিল ইকুয়েডর। কিন্তু ইকুয়েডর ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া গোলবারের ওপর দিয়ে শট নিয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকবার ইকুয়েডরের শট আইভরি কোস্টের গোলপোস্টে লেগে ফিরে আসে।
আইভরি কোস্টও বেশ কিছু সুযোগ মিস করে। ম্যাচে ড্র-ই মনে হচ্ছিল একমাত্র ফল। সেখান থেকে জয় ছিনিয়ে নিল আফ্রিকা মহাদেশের এই দেশ। ৯০ মিনিটে উইলফ্রিড সিঙ্গোর ক্রস রিসিভ করে লক্ষ্যভেদ করেন আমাদ দিয়ালো। এই দিয়ালো শুরুর একাদশেই ছিলেন না। ৫৬ মিনিটে বাজুমানা তুরের পরিবর্তে নামানো হয় দিয়ালোকে। সেই দিয়ালোই জয় এনে দিলেন আইভরি কোস্টকে।
কষ্টার্জিত জয়ে আইভরি কোস্ট এখন ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে। গত রাতে হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছে জার্মানি। আইভরি কোস্ট, জার্মানির পয়েন্ট সমান হলেও জার্মানরা পয়েন্ট টেবিলের শীর্ষে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৫ ঘণ্টা আগে