
অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সময় ওয়ানডেতে জয় ছিল বাংলাদেশের কাছে ‘অমাবশ্যার চাঁদে’র মতো। ২১ বছর পর এবার বাংলাদেশ শুধু অচলায়তন ভাঙেনি, খেলছে দাপট দেখিয়ে। প্রথম দুই ওয়ানডে জয়ের পর এখন অস্ট্রেলিয়াকে ধবলধোলাই কেবল সময়ের অপেক্ষা।
ওয়ানডে ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরি তাওহীদ হৃদয় পেয়েছেন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। দুবাইয়ে ভারতের বিপক্ষে তাঁর ১০০ রানের ইনিংস অবশ্য ভেস্তে গিয়েছিল শুবমান গিলের সেঞ্চুরির কাছে। আজ দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির সম্ভাবনাও তৈরি করেছিলেন। কিন্তু পারেননি। তবে তাঁর ৮৩ রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছে বাংলাদেশকে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকেরা।
মিরপুরে আজ ধবলধোলাই এড়ানোর মিশনে বাংলাদেশ খেলতে নেমেছে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ছাড়াই। মিরাজ অসুস্থ থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দলীয় ২ রানেই হারায় প্রথম উইকেট। ইনিংসের চতুর্থ বলেই জ্যাভিয়ের বার্টলেটের অফস্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন সৌম্য সরকার (২)।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শান্ত। ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে সাবলীলভাবে খেলতে থাকেন তিনি (শান্ত)। দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৫১ রানের জুটি গড়েন তানজিদ তামিম। খণ্ডকালীন স্পিনার ম্যাট রেনশ এসে দ্রুত তানজিদ তামিম (১৯) ও শান্তকে (২৪) ফিরিয়েছেন।
তামিম-শান্তর উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় পরিণত হয় ১৪.৩ ওভারে ৩ উইকেটে ৬১ রান। দুই মিডল অর্ডার ব্যাটার লিটন দাস ও তাওহীদ হৃদয় দলের হাল ধরেন। ১০৯ বলে ৯৫ রানের জুটি গড়ার পর লিটন মাংসপেশির টান পড়ে উঠে যান। তখন ব্যাটিংয়ে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত।
মোসাদ্দেকের সঙ্গে তৃতীয় উইকেটে হৃদয় ৮১ বলে ৯০ রানের জুটি গড়েন। যেভাবে হৃদয় সাবলীলভাবে খেলছিলেন, তাতে করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেতেই পারতেন। তবে স্বাগতিকদের ইনিংস শেষ হতে যখন ২৫ বল বাকি, তখন বেন ডাওয়ারশুইসকে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে অ্যালেক্স ক্যারির তালুবন্দী হয়েছেন হৃদয়। ৮৮ বলে ৮ চারে করেন ৮৩ রান।
শেখ মেহেদী ৯ বলে ৩ রান করে দলের রান তোলার গতি কমিয়ে দিয়ে গেছেন। শেষ মুহূর্তে লিটন ফিরে তুলে নিয়েছেন ১৪তম ওয়ানডে ফিফটি। বাংলাদেশ ইনিংস করেছে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রানে। হৃদয়ের ৮৮ রানই স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ রান। লিটন ও সৈকত ৫৮ ও ৫৬ রানে অপরাজিত থেকেছেন। বার্টলেট, রেনশ দুটি করে উইকেট নিয়েছেন। এক উইকেট পেয়েছেন ডাওয়ারশুইস।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে