
মাঠে নামার আগে সমীকরণটা কি জানা ছিল জার্মানির? এখন হয়তো জেনে যাওয়ার কথা। নবাগত কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বনেছে তারা। পেছনে ফেলেছে ব্রাজিলকে।
কুরাসওয়ের বিপক্ষে এই গোলবন্যার পর বিশ্বকাপে জার্মানির মোট গোল সংখ্যা এখন ২৩৯। এত দিন ২৩৮ গোল নিয়ে এককভাবে চূড়ায় বসে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাকতালীয় বিষয় হলো, এক যুগ আগে ২০১৪ বিশ্বকাপে এই ব্রাজিলকে তাদেরই মাটিতে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। এবার কুরাসাওয়ের বিপক্ষে সেই একই ব্যবধানের জয় তাদের সহায়তা করল সেলেসাওদের টপকে যেতে।
শুধু সর্বাচ্চ গোলই নয়, প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর ক্ষেত্রেও এই শতাব্দীতে একচেটিয়া রাজত্ব জার্মানির। ২০০০ সালের পর থেকে বিশ্বকাপে এক ম্যাচে কোনো দলের ৭ বা তার বেশি গোল দেওয়ার ঘটনা ঘটেছে মাত্র পাঁচবার। এর মধ্যে তিনটিই জার্মানির। ২০০২ বিশ্বকাপে সৌদি আরবকে ৮-০ গোলে হারিয়ে এই ধারা শুরু করেছিল তারা। এরপর ২০১৪ সালের সেই বিখ্যাত ৭-১ এবং এবার ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের বিপক্ষে একই স্কোরের পুনরাবৃত্তি।
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে