নক্ষত্রের জন্মকালীন অবস্থার ছবি প্রকাশ করল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। ছবিতে দেখা যায় মহাকাশে মেঘ দিয়ে তৈরি হয়েছে বালিঘড়ির অবয়ব। মহাকাশ মেঘ মূলত বিভিন্ন গ্যাস, প্লাজমা এবং মহাকাশের ধুলোর সমন্বয়ে তৈরি হয়।
মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এবং ইউরোপিয়ান মহাকাশ সংস্থা গত বুধবার এক বিবৃতিতে জানায়, “রঙিন এই মেঘগুলো দেখা সম্ভব শুধুমাত্র ‘ইনফ্রারেড’ আলো দ্বারা।
জেমস ওয়েবের ‘নিয়ার ইনফ্রারেড ক্যামেরা’ দিয়ে ছবি তোলায় আমরা এই মেঘ গুলো দেখতে সক্ষম হয়েছি। ”
নক্ষত্রটি ‘প্রটোস্টার এল ১৫২৭’ নামে পরিচিত। পুরোপুরি নক্ষত্রে পরিণত হতে এখনো অনেক সময় বাকি এটির। নক্ষত্রটির বয়স মাত্র ১ লাখ বছর। একটি নক্ষত্র পুরোপুরি গঠিত হতে সময় নেয় আনুমানিক ১ কোটি বছর। তবে নক্ষত্রের আকার অনুসার এই সময়ের কম বেশি হতে পারে।
জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কানাডীয় মহাকাশ সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র।

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৪ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৭ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬