
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনতে ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট মহাকাশে পাঠিয়েছিল নাসা। এই রকেটে যুক্ত ছিল ড্রাগন ক্যাপসুল। আজ বুধবার বাংলাদেশ সময় ভোররাত ৩টা ৫৭ মিনিটে (জিএমটি ২১টা ৫৭ মিনিট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলের কাছে সমুদ্রে অবতরণ করেছে ক্যাপসুলটি। দুই নভোচারীকে ফেরত আনতে যাওয়া স্পেসএক্সের ক্যাপসুলে আরও ছিলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকসান্দ্র গর্বুনভ।
গত ৫ জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বেশ কয়েকবার মহাকাশযানটি মেরামত করে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
আইএসএসে যাওয়ার সময় ড্রাগন ক্যাপসুলে ছিলেন ক্রু-১০-এর চারজন নভোচারী। তাঁরা হলেন নাসার নিকোল আয়ার্স ও অ্যান ম্যাকক্লেইন, রাশিয়ার রোসকসমস নভোচারী কিরিল পেসকভ এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তাকুয়া ওনিশি। গত ১৬ মার্চ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছান তাঁরা। নভোচারী অদলবদলের মাধ্যমে ক্রু-১০-এর ওই ফ্লাইটে করে ১৮ মার্চ ফেরার যাত্রা শুরু করেন সুনিতা ও বুচ।
এর আগে গত ফেব্রুয়ারিতে ফ্যালকন ৯ রকেট এবং ড্রাগন স্পেসক্রাফট উৎক্ষেপণের পরিকল্পনা করেছিল স্পেসএক্স। রকেটের ক্ল্যাম্প আর্ম এবং লঞ্চ টাওয়ারের হাইড্রোলিক সিস্টেমে সমস্যা হওয়ায় দুটি মিশন শেষ মুহূর্তে বাতিল হয়েছিল।
তৃতীয়বারের মতো সবকিছু পরিকল্পনা অনুযায়ী সফলভাবে বাস্তবায়িত হয় এবং গত শুক্রবার ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে এই জটিল ও দীর্ঘ মিশনে আসলে নাসার অনেক অর্থ খরচ হয়েছে।
পুনর্ব্যবহারযোগ্য রকেট এবং মহাকাশযানের প্রযুক্তিগত উন্নতির কারণে মহাকাশে যাওয়ার খরচ কিছুটা কমলেও মানবযাত্রীর কারণে এই খরচ অনেক বেড়ে যায়।
উইকিপিডিয়ার তথ্যমতে, ২০২৪ সালে একটি ফ্যালকন ৯ উৎক্ষেপণে প্রায় ৬৯ দশমিক ৭৫ মিলিয়ন ডলার খরচ হয়েছিল। তবে মানবযাত্রীসহ উৎক্ষেপণের জন্য গড়ে ১৪০ মিলিয়ন ডলার খরচ হয়।
এই খরচের মূল কারণ হলো ক্রু ড্রাগন ক্যাপসুল। এই ক্যাপসুলের কারণে ফ্যালকন রকেটের মোট ভর বেড়ে যায়। এর ফলে অন্যান্য জিনিস নেওয়ার জন্য জায়গা কমে যায়। এ ছাড়া মহাকাশযানটি মানুষের নিরাপত্তা, আরাম ও সুরক্ষা নিশ্চিতের জন্য বিভিন্ন উপাদান নিতে হয়, যা খরচ বাড়িয়ে দেয়।
মানবযাত্রী থাকলে ফ্যালকন ৯ রকেট প্রায় ১৩ হাজার পাউন্ডের কিছু বেশি মালপত্র নিয়ে মহাকাশে যেতে পারে। তাই হিসাব করলে দেখা যায়, যখন মানববাহী কোনো মহাকাশযান উৎক্ষেপণ করা হয়, তখন প্রতি পাউন্ড (প্রায় শূন্য দশমিক ৪৫ কিলোগ্রাম) ওজনের জন্য খরচ হয় প্রায় ১০ হাজার ডলার।
অনেক বিশেষজ্ঞের মতে, রকেট উৎক্ষেপণের খরচ হয়তো কখনোই কমবে না; তবে ব্যক্তিগত এবং সরকারি মহাকাশ সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায়, উৎক্ষেপণগুলো এখন অনেক বেশি কার্যকরী এবং কম খরচে হয়েছে। যেমন পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবহার করে একাধিক মিশন সফলভাবে শেষ করেছে ইলন মাস্কের স্পেসএক্স।
অপরদিকে, জেফ বেজোসের ব্লু অরিজিন ন্যু শেপার্ড, সাব-অরবিটাল ফ্লাইটের জন্য এবং ন্যু গ্লেন, অরবিটাল মিশনের জন্য দুটি পুনর্ব্যবহারযোগ্য রকেট সিস্টেম তৈরি করেছে।
আরও খবর পড়ুন:

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৪ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৭ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬