
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন বিদেশে বিনিয়োগ করা এই টাকা অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত দুদকের মাধ্যমে লুক্সেমবার্গের স্টেট প্রসিকিউটর জেনারেলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
দুদকের আবেদন থেকে দেখা যায়, আজিজ খান ও তাঁর পরিবারের সিঙ্গাপুরের কোম্পানি শিরিন কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষে লুক্সেমবার্গের ডিএলই ল্যান্ড ব্যাংকিং ফান্ড-৩-এ ৪১ লাখ ১৫ হাজার ৫১২ ইউরো ৪৭ সেন্ট বিনিয়োগ করেছেন। বাংলাদেশি টাকায় ওই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা।
লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ড পরিবেশ ও ভূমি উন্নয়নের কাজ করে বার্লিনে।
দুদকের আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত করছে। এ ছাড়া অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে। এই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিদেশে বিনিয়োগ করা ওই টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া প্রয়োজন।
দুদকের আবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যে লুক্সেমবার্গের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজিজ খানের বিনিয়োগ করা ওই অর্থ সাময়িকভাবে অবরুদ্ধ করেছে। আদালতের নির্দেশ পেলে দুদক ওই নির্দেশ অনুযায়ী আইনগত যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
এর আগে গত ৯ মার্চ আজিজ খান ও তাঁর পরিবারের ১৯১টি ব্যাংক হিসাবে জমা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন এই আদালত।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২১ ঘণ্টা আগে