
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি জরুরি আহ্বান—এই দেশ আমাদের। এর সম্পদ, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বও আমাদেরই। কোনো প্রকার সহিংসতায় জড়িয়ে না পড়ে, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের মাধ্যমে হাদি ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
সম্মুখসারির এই জুলাই যোদ্ধা আরও বলেন, ‘সারা দেশের মানুষ ওসমান হাদির জন্য রাস্তায় নেমে এসেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভাজনকে উসকে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, এমন অনেক জায়গায় হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে। আমরা স্পষ্টভাবে এর বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করছি।’
আসিফ বলেন, ‘আমরা আশঙ্কা করছি যে, এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলা এবং অস্থিতিশীল করার এক ধরনের পরিকল্পনা রয়েছে।’ সবার প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন, ‘আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। কোনো গণমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যেন ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের ন্যায্য বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু হঠকারী গোষ্ঠী সক্রিয় রয়েছে। তাদের উদ্দেশ্য জুলাই আন্দোলনের চেতনার বিরোধী।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘এসব গোষ্ঠীর কর্মকাণ্ড বিভ্রান্তিকর এবং তারা আন্দোলনকে সহিংস পথে নেওয়ার চেষ্টা করছে।’ এ অবস্থায় সবাইকে দায়িত্বশীল আচরণ বজায় রেখে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে