
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের চলমান সংস্কার, জবাবদিহি এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেছেন।
আজ সোমবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্যসচিবের (দপ্তর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধিদলে আরও ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ। আইডিসিপিসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন। তাঁর সঙ্গে ছিলেন উপপরিচালক চেন শুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়ংপেই এবং অ্যাটাচে ঝাং গুইউ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংলাপে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এনসিপির সংস্কার পরিকল্পনা, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য খাত নিয়ে মতবিনিময় হয়। এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের চলমান রূপান্তরের সময়ে স্বচ্ছতা, জবাবদিহি এবং সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করা হয়।
প্রতিনিধিদলটি বিশেষভাবে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন এবং পূর্ববর্তী শাসনামলের অধীনে সংঘটিত গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করার ওপর জোর দেয়। জনগণের আস্থা পুনর্গঠনে এসব উদ্যোগকে অপরিহার্য বলে বৈঠকে উল্লেখ করা হয়।
চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, জলবায়ু-সহিষ্ণু উন্নয়ন এবং স্বাস্থ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন দলটির প্রতিনিধিরা। দুই পক্ষই ভবিষ্যতে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে এবং পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের ব্যাপারে সম্মত হয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১১ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে