
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
রাজধানীর কাকরাইলে আইডিইবি (বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বিল্ডিং) মিলনায়তনে যোগদান অনুষ্ঠান চলছে।
অনুষ্ঠান মঞ্চে ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফি উপস্থিত আছেন। ফেরসামিন হক ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত আছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাকসুদুর রহমান সোহেলও এ দিন এনসিপিতে যোগ দেন। তিনিও যোগদান মঞ্চে রয়েছেন।
আজ শুক্রবার বিকেল তিনটা ৩৬ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যোগদান কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় সংগীত বাজানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি আজকে ‘ক্রস রোডে’ আছে। ক্রান্তিকালে আছে। আমরা সামনের দিকে যাব, নাকি আবার পেছনের দিকে ফিরে যাব সেটা নির্ভর করছে আমরা সম্পৃক্ত হতে পারছি কিনা। আজকে যারা আমাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণ করছেন, যোগ দিচ্ছেন, তারা সবাই যার যার ক্ষেত্রে বিশেষ করে গত ১৭ বছর আন্দোলনে নির্যাতিত। আজকে আমরা যাদের পাচ্ছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আমাদের অনাগত যারা সদস্য আছেন, ভবিষ্যতে যারা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থেকে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চাচ্ছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের রাজনীতি এখন একটি গুণগত পরিবর্তনের দ্বারপ্রান্তে। আমাদের বুঝতে হবে সবাই একসঙ্গে একটি বড় ধাক্কা দিলে পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানে নতুন যোগদান করা নেতাদের পরিচয় করিয়ে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে