
দিনে দিনে নোংরা আবর্জনা ও শেওলা জমে জমে ছাত্ররাজনীতির মূল চরিত্র নষ্ট হয়ে পড়েছে বলে নিজ বইয়ে লিখেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নিজের লেখা ‘সত্য যে কঠিন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন কাদের মির্জা। সেখানে তিনি এ মন্তব্য করেন।
কাদের মির্জা বলেন, ‘বর্তমান ছাত্ররাজনীতিকে তার প্রচলিত ধারার বাইরে নিয়ে আসতে হবে। দিনে দিনে নোংরা আবর্জনা ও শেওলা জমে জমে ছাত্ররাজনীতির মূল চরিত্র নষ্ট হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান তথা জাতির ভবিষ্যৎ নির্মাণে ছাত্ররাজনীতিকে এখনই ঢেলে সাজাতে হবে। মানুষকে মুক্তি দিতে হবে অপরাজনীতির কবল থেকে। ভবিষ্যতের জাতীয় নেতা তৈরির জন্য ছাত্ররাজনীতির কোনো বিকল্প নেই। আজকের মেধাবী ছাত্ররাজনীতিবিদেরাই আগামীর রাষ্ট্র পরিচালক। দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে অনেকেই ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে মত দিলেও অতীতের ইতিহাস পর্যালোচনা করলে ছাত্ররাজনীতির অপরিহার্যতা উপলব্ধি হয়। ছাত্ররাজনীতি মেধাশূন্য হয়ে গেলে আগামী দিনের বাংলাদেশ নেতৃত্বশূন্য হয়ে পড়বে। তবে যে রাজনীতি মেধার বিকাশ না ঘটিয়ে তার প্রসারে ব্যাঘাত ঘটায়, সেই রাজনীতি থাকার প্রয়োজন নেই। ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষাবান্ধব, শিক্ষার্থীবান্ধব ও জনবান্ধব।’
বর্তমান সময়ে ছাত্ররাজনীতির অবস্থা আলোচনা করতে গিয়ে বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন, ‘সাম্প্রতিক সময়ে ভর্তিবাণিজ্য, হল দখল, টেন্ডারবাজিসহ শিক্ষাবহির্ভূত কার্যক্রমে এবং অনধিকার প্রবেশের জায়গাগুলোতে ঢুকে পড়েছে ছাত্ররাজনীতি। বিগত কয়েক বছরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা যেভাবে প্রভাব বিস্তার করেছে, তা ইতিবাচক ছাত্ররাজনীতির নিদর্শন নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ, বিশেষত ডাকসু হচ্ছে মিনি পার্লামেন্ট। আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, এক-এগারোর অসাংবিধানিক মইনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে আন্দোলনসহ দেশের অনেক সংকটে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা স্মরণীয় ভূমিকা রেখেছে।’
‘কাজেই জাতীয়ভাবে ছাত্ররাজনীতির গ্রহণযোগ্যতা অপরিহার্য। কিন্তু কালক্রমে সেই ঐতিহ্য থেকে দূরে সরে পড়েছে ছাত্ররাজনীতির চরিত্র। অতীতকে বিবেচনায় রেখে ছাত্ররাজনীতিকে নতুন করে সাজানোর চিন্তা করতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবীদের ছাত্ররাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতিবিদ যদি মেধাবী না হয়, তাহলে দেশ আমলানির্ভর হয়ে যাবে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যাচেষ্টার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের...
৩ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
৮ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১ দিন আগে