
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রোববার দিবাগত রাতে ঢাকা ছাড়বেন তিনি।
যাত্রার আগে নাহিদ ইসলাম দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন, যেন তিনি নিরাপদে সফর সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরতে পারেন।
দলীয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আগামী ছয় মাসের মধ্যে দেশে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার রাতে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এ দাবিগুলো তুলে ধরেন।
৪ ঘণ্টা আগে
আপনি যদি বলেন জেন জিরা কি চায়? তারা বাহাত্তরের সংবিধান আর চায় না। আপনি যদি বলেন জেন জি রা কি চায়, তারা এটাই চায় স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে তারা কেন ভোটাধিকার পায়নি, তার জবাব চায়...
৪ ঘণ্টা আগে
দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। আজ রোববার রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ রোববার (২৯ মার্চ)। দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম জানাবে। সকালে দলের মিডিয়া টিম এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে