মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভার পর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনে দলের তরফ থেকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি
১২ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ হন বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এদিনটি স্মরণ করতে বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা।
১৪ ডিসেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
একই দিন সকাল ৯টায় মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
মহান বিজয় দিবসের কর্মসূচি
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি একইভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে থাকবে:
১৫ ডিসেম্বর বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা।
১৬ ডিসেম্বর ভোরে দলের সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এরপর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
১৬ ডিসেম্বর বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে এক সর্বজনীন কনসার্টও অনুষ্ঠিত হবে।
রুহুল রিজভী আরও জানান, সারা দেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর ইউনিটগুলো স্থানীয় সুবিধা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্যাপন করবে। পাশাপাশি, বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে