
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নাবিন আবতাহিকে সভাপতি এবং মারুফ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট নেতা অরূপ দাশ শ্যাম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা খাতে সংকট, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট-ট্যাক্স বাতিলের দাবি, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংকটের জন্য পুঁজিবাদী ব্যবস্থা এবং শাসনক্ষমতায় থাকা সরকারই দায়ী। তাঁরা শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে ছাত্রদের ভূমিকার কথা উল্লেখ করে ইতিহাসের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টানেন।
কাউন্সিলে হেমন্ত কুমার বর্মণকে সহসভাপতি, বেদৌরা বিনতে জিগার ইলহানাকে সাংগঠনিক সম্পাদক, লিয়াকত আলী লিটনকে দপ্তর সম্পাদক, ফাইয়াজ চৌধুরীকে প্রচার সম্পাদক, তারমিন আহমেদ তিশাকে অর্থ সম্পাদক, অনির্বাণ সাহাকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও মনির রাফিকে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়াও কমিটিতে জাহাঙ্গীর আলম সম্রাট, মারুফ বিল্লা, রাব্বি খান তুহিন, শাহরিয়ার অনিক, কবিদ খান দীপ, নাজিফা হাফসা ও বিপুল ইসলাম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে