রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ৯ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। ‘বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান: কৃষি, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসির।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
৯ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে— কৃষি, কৃষক এবং ভূমিহীনদের সমস্যা সমাধানের লক্ষ্যে ভূমিহীন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে পৃথক কমিশন গঠন। ভূমি সংস্কার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং প্রকৃতি বান্ধব আধুনিক কৃষি পদ্ধতি প্রচলনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। খাসজমি যথাযথভাবে চিহ্নিত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বণ্টন।
খাল-বিল-জলাশয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন জেলে-কৃষকদের মধ্যে বরাদ্দ দেওয়া। হাউজিং ও রিয়েল এস্টেট ব্যবসার নামে দরিদ্র এবং নিরীহ জমির মালিকদের জমি দখল, নামমাত্র দামে বিক্রয়ে বাধ্য করেছে এমন জবর–দখলকারীদের বিচারের ব্যবস্থা করা। তিন ফসলি জমি অধিগ্রহণ বন্ধ করা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে