
‘জনগণের টাকা নষ্ট করে আমরা চা চক্রে যেতে চাই না’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ (অব.)। আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে কর্নেল অলি বলেন, ‘অনেকেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। কিন্তু তিন মাসের এই সরকার কোনো সমস্যারই সমাধানের জন্য যথেষ্ট নয়।’
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসাকে নিছক চায়ের আড্ডা উল্লেখ করে এলডিপির সভাপতি বলেন, “ইন্ডিয়ার বলিউডে একটি অনুষ্ঠান কফি উইথ করণ, আর আমি এই সংলাপকে বলি ‘টি উইথ আব্দুল হামিদ’। এর আগেও রাষ্ট্রপতির আহ্বানে আমরা বঙ্গভবনে সংলাপে গিয়েছি। কিন্তু সেটা নিছক চায়ের আড্ডা ছাড়া আর কিছুই নয়।”
যে বিষয় নিয়ে উনি (রাষ্ট্রপতি) আমাদের যাওয়ার জন্য আহ্বান করেছেন, সে বিষয়ে সেখানে যাওয়া যুক্তিযুক্ত নয় উল্লেখ করে কর্নেল অলি বলেন, ‘সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নাই। উনি (রাষ্ট্রপতি) একটা পোস্ট অফিস। আমরা যা বলব তা নোট করে উনি নিশিরাতের প্রধানমন্ত্রীকে বলবেন। নিশিরাতের প্রধানমন্ত্রী নিজের সুবিধামতো লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ করাবেন।’
ব্যাংকের টাকা, জনগণের টাকা লুট হচ্ছে, এর হিসাব সরকার দিতে পারছে না উল্লেখ করে এলডিপির সভাপতি বলেন, ‘রাজউক ভবনের ফাইল বছরের পর বছর পড়ে থাকে। কর্মকর্তারা বলে, ভারী কোনো জিনিস দিয়ে চাপা না দিলে পাতলা কাগজ উড়ে যাবে। মানে তারা ঘুষ চায়।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১১ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৩ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে