কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস।
আজ বুধবার (১১ মার্চ) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, আগ্রহী যাত্রীরা সরাসরি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট অথবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে এসব ফ্লাইটের টিকিট সংগ্রহ করতে পারবেন। বিশেষ এই দুই ফ্লাইটের নির্ধারিত সময় সকাল ১০টা।
দূতাবাস আরও জানায়, যেহেতু যাত্রীরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন, তাই পূর্বে দূতাবাসের পক্ষ থেকে দেওয়া গুগল ফরম পূরণের আর প্রয়োজন নেই।
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে আকাশপথে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় অনেক বাংলাদেশি যাত্রী কাতারে আটকে পড়েন। তাদের দ্রুত দেশে ফেরার সুযোগ করে দিতেই এই বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

পাকিস্তানের পক্ষ থেকে ফোনালাপ নিয়ে ইসহাক দার তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মোহাম্মদ ইসহাক দারের আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর অঞ্চলে ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি...
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে নিরাপত্তার কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার রাত ১২টার আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে গত দুই সপ্তাহে মোট ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো...
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন স্থগিত থাকার পর আবার চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট। যাত্রীদের চাহিদা বিবেচনায় আগামী ১ জুলাই ২০২৬ থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে গায়েবি ও মিথ্যা মামলা করার সংস্কৃতি অনেকটাই কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে এবং গায়েবি ও মিথ্যা মামলা করার সংস্কৃতিও অনেকাংশে কমেছে।
৩ ঘণ্টা আগে