
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বই ছাপানো ও বিতরণের দায়িত্ব চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, ‘এনসিটিবির কাজ তারা কারিকুলাম প্রণয়ন করবে, পুস্তক প্রণয়ন করবে। ছাপানো, বিলি করা ও ব্যবস্থাপনার কাজ কেন তারা করবে? সে দায়িত্বটা আমরা চাচ্ছি।’
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজ শনিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
বর্তমানে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা তদারকির দায়িত্ব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত তদারকির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় পালন করে। তবে এনসিটিবি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের প্রতিষ্ঠান হলেও তা প্রাক্-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রম, পাঠ্যবই প্রণয়ন এবং প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই ছাপানো ও বিতরণের দায়িত্ব পালন করে।
উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, ‘সত্যি বলতে কি, অনেক দেশেই শিক্ষা মন্ত্রণালয়ে এ রকম ভাগ নাই। আর আমাদের ভাগটা একটু অসম্পূর্ণ ভাগ। সে জন্য কখনোই শিক্ষার কাজটা সম্পূর্ণ হবে না, যদি না দুইটা মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করে।’
মামলার বাধায় অনেক পদ শূন্য পড়ে আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। মামলার কারণে পদগুলো পূরণ করা যাচ্ছে না। পদ শূন্যতা ও জবাবদিহির অভাব শিক্ষার মানোন্নয়নে বাধা বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘শিক্ষকদের উপযুক্ত পরিমাণ সম্মানী, বেতন, অন্যান্য সুযোগ-সুবিধা আমরা দিতে পারছি না। কারণ, সম্পদের অপ্রতুলতা রয়েছে।’
অনুষ্ঠানে ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮টি ক্যাটাগরিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৪ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৯ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে