
কেবিন প্রেসার কমে যাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসে ঢাকায় জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটিতে এ সমস্যা দেখা দেয়।
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। উড়ানের প্রায় এক ঘণ্টা পর, যখন ফ্লাইটটি ২৫ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন কেবিনের বাতাসের চাপ কমে যায়। এতে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হলে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের জন্য ওভারহেড অক্সিজেন মাস্ক নেমে আসে, যা মুহূর্তের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। উড়োজাহাজে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
পাইলট দ্রুত পরিস্থিতি সামাল দিতে উড়োজাহাজটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনেন এবং নিরাপদে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর বেলা ২টার দিকে ফ্লাইটটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাঁদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র। তবে, এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে