চলতি বছর হজে ৪৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮ হাজার ৯২ হাজি হারিয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৮২ বছর বয়সী একজনকে খুঁজে পাওয়া যায়নি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ আ খ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজে বাড়িভাড়া কিছুটা কমদামে পাওয়ায় প্রত্যেকে টাকা ফেরত পাবেন। ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬৪২ টাকা পর্যন্ত ফেরত পাবেন। প্যাকেজ অনুযায়ী এই টাকা হজযাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হবে।
এ বছর হজযাত্রীদের সেবায় সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকার ওষুধের ব্যবস্থা করা হয়েছিল।
ধর্ম উপদেষ্টা আরও জানান, আগামী বছরের হজ প্যাকেজ এবারের চেয়ে যাতে আরও ভালোভাবে কার্যক্রম সম্পন্ন করা যায় এবং টাকার পরিমাণ কমানো যায়, এ বিষয়ে আলোচনা চলছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১০ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২৫ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে