Ajker Patrika

স্পিকারকে চেয়ারম্যান করে সংসদ সচিবালয় কমিশন গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২২: ১৬
স্পিকারকে চেয়ারম্যান করে সংসদ সচিবালয় কমিশন গঠন
ফাইল ছবি

জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম পরিচালনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিশনের সদস্য করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয় আইনের ৭ ধারা অনুযায়ী এই কমিশন গঠন করে গত ২ এপ্রিল গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

আইন অনুযায়ী, স্পিকারকে চেয়ারম্যান করে এই কমিশন গঠন করা হয়। কমিশনে প্রধানমন্ত্রী বা তাঁর মনোনীত সংসদ সদস্য, সংসদের বিরোধীদলীয় নেতা বা তাঁর মনোনীত সংসদ সদস্য, সংসদবিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা তাঁর মনোনীত সংসদ সদস্য এবং অর্থমন্ত্রী বা তাঁর মনোনীত সংসদ সদস্যকে কমিশনের সদস্য করা হয়।

এই কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ, তাঁদের সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং উক্ত সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ব্যাপারে পরামর্শ দেবে। এ ছাড়া সংসদ সচিবালয় কমিশনকে তার নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

ভূপাতিত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের, তবে ইরান থেকে বের হতে পারেনি

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত