দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ শনিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচটি সিটিতে নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা হলেন:
১. বরিশাল সিটি করপোরেশন: বিলকিস আক্তার জাহান শিরীন।
২. রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান।
৩. ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনোজ্জামান রোকন।
৪. রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী।
৫. কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের ২৫ক উপধারা (৩) অনুযায়ী, নিযুক্ত প্রশাসকেরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধিমোতাবেক নির্ধারিত সম্মানী ও ভাতা প্রাপ্য হবেন।
মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরিত এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সিটি করপোরেশনগুলো হলো— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন; ঢাকা উত্তর সিটি করপোরেশন; খুলনা সিটি করপোরেশন; সিলেট সিটি করপোরেশন; নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শনিবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো (লিমিটেশন) সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো ধরনের সমস্যা
২৮ মিনিট আগে
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে