
শ্রম আদালতের মামলাগুলো অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ডিজিটাল সেবার অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে একটি ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যা মামলা নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে আন্তমন্ত্রণালয় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এসব কথা বলেন।
সভায় শ্রম আদালতের ডিজিটালাইজেশন, শিশুশ্রম প্রতিরোধ ও শ্রম বিরোধ দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
শ্রমসচিব বলেন, আইএলওর ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও রোডম্যাপ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগের সমন্বয়ে মামলার ডিজিটাল প্রক্রিয়াকরণ শুরু হবে। আদালতের কর্মকর্তা, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম আইনজীবী সমিতি ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণে আইএলও সহযোগিতা করবে। শ্রম মামলার ডিজিটাল রূপান্তরে সব অংশীজনকে সম্পৃক্ত করা হবে।
সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
২৩ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে